News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলার বিভিন্ন স্কুলে বাগদেবীর আরাধনায় পড়ুয়ারা
Image

আগরতলার বিভিন্ন স্কুলে বাগদেবীর আরাধনায় পড়ুয়ারা

আগরতলা, ৩ ফেব্রুয়ারী : তিথি অনুযায়ী এবছর দুইদিন শ্রীপঞ্চমী তিথি থাকায় রাজ্যের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পূজা সম্পন্ন করা হয়েছে। আজ দ্বিতীয় দিনে নেতাজি বিদ্যানিকেতন, মহারাণী তুলসীবতী স্কুল, শিশু বিহার স্কুল সহ অন্যান্য স্কুলে চলছে বাগদেবীর আরাধনা। এদিন ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে।

“ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে”। এই মন্ত্রে দেবী বন্দনার মধ্য দিয়েই আজ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো সম্পন্ন করা হয়।

এদিন রাজধানীর নেতাজি বিদ্যানিকেতন, মহারাণী তুলসীবতী স্কুল, শিশু বিহার স্কুল সহ অন্যান্য স্কুলে চলছে বাগদেবীর আরাধনা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ভক্তি ভরে মা সরস্বতীর বন্ধনায় মেতে ওঠে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এছাড়াও রাজধানীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এদিন সরস্বতী পূজা সম্পন্ন হয়েছে।

রবিবার বেলা ১২:২৯ মিনিট থেকে ৩ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার সকাল ৯:৫৯ পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি। তবে মূলত যেদিন তিথি ছাড়ে সেদিনই পূজা হয়ে থাকে। তবে কেউ কেউ এবছর রবিবারেই করে নিচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোকে কেন্দ্র করে ঐ সমস্ত ছাত্রছাত্রীরা সকাল থেকেই ভীড় জমাতে দেখা গেছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top