News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাদল ত্রিপুরার মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললো বাম দল
Image

বাদল ত্রিপুরার মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললো বাম দল

আগরতলা, ৩০ জানুয়ারি : বৃহস্পতিবার বাম দলের পক্ষ থেকে পাঁচজনের এক প্রতিনিধি দল পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করে। দ্রুত চার্জশিট জমা দিয়ে সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবী জানালেন সিপিআইএমের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার।

ডেপুটেশন প্রদান শেষে দলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার জানান, গত অক্টোবর মাসের ১৩ তারিখ গ্রেফতার হওয়া অভিযুক্ত বাদল ত্রিপুরার ১৭ তারিখ পুলিশের লকআপে মৃত্যু হয়। এই ঘটনায় মৃতের পরিবারের সন্দেহ, পুলিশ তাকে অত্যাচার করায় সে মারা গিয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে এই থানার এসআই ও কনস্টেবলকে হাজতে নেওয়া হয়েছিল। কিন্তু ৩ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত চার্জশিট জমা দেয়নি রাজ্য সরকারের নিকট।

তিনি বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। অতি দ্রুত চার্জশিট জমা দিয়ে সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা পাশাপাশি পরিবারকে আর্থিক সাহায্য করার জন্য দলের পক্ষ থেকে দাবি রাখেন সিপিআইএমের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার।

পুলিশ স্টেশনে আসামির মৃত্যুর এই ঘটনা রাজ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top