News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যথাযোথ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনেমহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত
Image

যথাযোথ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেস ভবনেমহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত

আগরতলা, ৩০ জানুয়ারি: যথাযোথ্য মর্যাদায় আজ জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হয়েছে৷ আগরতলা কংগ্রেস ভবনের সামনে দিবসটি শহীদান দিবস হিসেবে পালিত হয়েছে৷ জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে৷ তারপর কংগ্রেস নেতৃত্বরা আগরতলায় গান্ধীঘাটে গিয়ে বাপুর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এদিন মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সারা পৃথিবীতে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসটি শহীদান দিবস হিসেবে পালিত হচ্ছে৷ জাতির জনক মহাত্মা গান্ধী সারা দেশেই শান্তি ও অহিংসার বার্তা ছড়িয়ে দিয়ে গেছেন৷

এদিন তিনি আরও বলেন, মহাত্মা গান্ধীর জীবনধারা, সততা এবং অহিংসা সমগ্র দেশবাসীকে অনুপ্রেরণা জোগায়। তাছাড়া, গান্ধীজীর ন্যায় এবং বিচারধারার লড়াই আগামীদিনেও চালিয়ে যেতে হবে বলেন তিনি।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top