News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও- এর চেষ্টা চাকরিপ্রার্থীদের
Image

নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও- এর চেষ্টা চাকরিপ্রার্থীদের

আগরতলা, ৩০ জানুয়ারি: একত্রে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে যাচ্ছিলেন ২০২২ সালের এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। কিন্তু মাঝ রাস্তায় পুলিশ তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তুলে এডিনগর পুলিশ লাইনে নিয়ে গেছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক চাকরিপ্রার্থী জানিয়েছেন, রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে। কিন্তু তারপরও রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করছে না বলে অভিযোগ ২০২২ সালের এস টি জি টি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। তাই বেকার যুবক-যুবতীরা আজ নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করেন।

তাঁদের দাবি, ২০২২ সালে তারা এসটিজিটি পরীক্ষায় বসেছিল। সে সময় শূন্য পদ ছিল ২৩০টি। বর্তমানে তারা জানতে পারে সাতশোর মত শূন্য পদে রাজ্য সরকার নিয়োগ সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষায় বসা সকলকে একসঙ্গে নিয়োগের দাবিতেই আজ তারা বিক্ষোভে সামিল হয়েছে।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top