News Flash

  • Home
  • দিনের খবর
  • “ব্যবস্থাপনার গাফিলতি, বিশ্বাস হয় না”, পুণ্যার্থীর দাবি
Image

“ব্যবস্থাপনার গাফিলতি, বিশ্বাস হয় না”, পুণ্যার্থীর দাবি

অশোক সেনগুপ্ত

প্রয়াগরাজ, ২৯ জানুয়ারি (হি.স.): “মহাকুম্ভে যেটা হল, খুবই অনভিপ্রেত। কেউ কেউ ব্যবস্থাপনার গাফিলতিকে দায়ী করতে শুরু করেছেন। কিন্তু আমি নিজে যা দেখেছি, তাতে ওই অভিযোগকে মান্যতা দিতে পারছি না”। বুধবার এই প্রতিক্রিয়া দিলেন সদ্য প্রয়াগরাজ থেকে ফেরা পুণ্যার্থী, কলকাতার ডিজিটাল মার্কেটার অরবিন্দ দত্ত।

গত ২১ নাগাদ একাই মহাকুম্ভে গিয়েছিলেন অরবিন্দবাবু। সবে ফিরেছেন। এই প্রতিবেদককে জানালেন, “পানীয় জলের জন্য ১২ হাজার কিমি সংযোগব্যবস্থা করা হয়েছে। ছবি তুলে রেখেছি। রাস্তায় জলের প্রচুর স্বয়ংক্রিয় ট্যাপ। বোতল রাখলে নিজে থেকে জল ভরে যাবে। এভাবে জলের অপচয় রোখার চেষ্টা হয়েছে।

অরবিন্দবাবুর মতে, সাফাইকাজ খুব ভাল। প্রতি কিমি-তে অন্তত ৩০ জন কর্মী। ১০০ মিটার অন্তর বর্জ্যবাক্স। গাড়ি করে কিছুক্ষণ পর পর ধুলো পরিস্কার করে দিচ্ছে। খাবারের যোগানও রয়েছে যথেষ্ট । প্রচুর ড্রোন। এআই দিয়ে নিখোঁজদের খুঁজে দিচ্ছে।

তিনি বলেন, গঙ্গার ওপর গোটা ২৩ পন্টুনপুল। খুব ভিড় হচ্ছে এগুলোয়। এর মধ্যে কয়েকটি বন্ধ রাখা হচ্ছে। পুণ্যার্থীদের অনেকে অভিযোগ করছেন, ওগুলো কেবল ভিআইপি-দের জন্য রাখা। তাই বাকিগুলোয় ভিড় হচ্ছে। আদপেই তা নয়। পরিষেবা এবং আপৎকালীন সময়ের জন্য ওগুলো সর্বসাধারণের জন্য খুলে রাখা যায়নি।” এরকম তৈরি সেতুর ছবিও এই প্রতিবেদককে তিনি পাঠান।

অরবিন্দ দত্তের মতে, “যে কোনও উদ্যোক্তা বড় জমায়েত বা সমাবেশ হলে ভিড় নিয়ন্ত্রণেই বেশি গুরুত্ব দেয়। এখানে আয়োজন ও ব্যবস্থার ত্রুটি সেভাবে চোখে পড়েনি। ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নিশ্চয়ই পর্যাপ্ত ছিল। তাও কেন এরকম হল, তার বিবৃতি দেবেন কর্তৃপক্ষ। তবে পুণ্যার্থীরা যদি নিজেরা যথেষ্ট সংযত ও সতর্ক থাকেন, এ রকম দুর্ঘটনার আশঙ্কা কমে যায়।”

Releated Posts

২.০৭ কোটি ভোটারের নাম স্থায়ীভাবে বাদ পড়েনি, এসআইআর নিয়ে স্পষ্টীকরণ মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিকের

মুম্বই, ৩১ আগস্ট (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর ২০২৬-এর সময় ‘অসংগ্রহযোগ্য গণনা ফর্ম হিসেবে চিহ্নিত…

ByByNews Desk Aug 31, 2026

পিচোরে ৫ কোটি টাকার স্বাস্থ্য ও বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন সিন্ধিয়ার, ১০০ শয্যার হাসপাতালের কাজও তুলে ধরলেন

গুনা, ৩১ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের পিচোরে সোমবার প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন…

ByByNews Desk Aug 31, 2026

রাজস্থানে বিজেপির টিকিট বণ্টন নিয়ে ক্ষোভ, দুই মণ্ডল সভাপতি-সহ একাধিক নেতার ইস্তফা

জয়পুর, ৩১ আগস্ট (আইএএনএস): রাজস্থানের আসন্ন পুরনিগম কাউন্সিলর নির্বাচনের আগে টিকিট বণ্টনকে কেন্দ্র করে বিজেপির অন্দরে অসন্তোষ প্রকাশ্যে…

ByByNews Desk Aug 31, 2026

‘রাস্তায় নামব’, ‘শুদ্ধিকরণ’ বিতর্কে বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন কে সি বেণুগোপাল

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সভার পর অনুষ্ঠিত ‘শুদ্ধিকরণ’ অনুষ্ঠান নিয়ে মন্তব্যের জেরে…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top