News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষকের দাবিতে স্কুলের তালা দিয়ে সড়ক অবরোধ করলো পড়ুয়ারা
Image

শিক্ষকের দাবিতে স্কুলের তালা দিয়ে সড়ক অবরোধ করলো পড়ুয়ারা

আগরতলা, ২৮ জানুয়ারি : সুতারমুড়া-লালসিংমুড়া সড়ক অবরোধ করলো সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের  ছাত্র-ছাত্রীরা।শিক্ষকের দাবিতে স্কুলের তালা দিয়ে সুতারমুড়া-লালসিংমুড়া সড়ক অবরোধ করলো ছাত্র-ছাত্রীরা, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে।

ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। সড়ক অবরোধে উভয় দিকে আটকে পড়লো প্রচুর যানবাহন,  ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। জানাযায় দীর্ঘদিন যাবৎ বিষয় শিক্ষকের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। কিন্তু রাজ্য শিক্ষা দপ্তর সেই বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ। তাছাড়া স্কুলের শিক্ষকরা প্রতিনিয়তই স্কুলে অনেকটাই দেরিতে আসেন। স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ১০৮ জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক-শিক্ষিকা ৮ জনের মধ্যে দিয়ে ৪ জনকে দিয়েই স্কুল চালাতে হচ্ছে। স্কুলে পলিটিক্যাল সাইন্স, ককবরক, ইংলিশ বিষয়ে নেই কোন শিক্ষক।

তাছাড়া বিদ্যালয়ে পানীয় জল সমস্যা, বিদ্যালয়ের নেই কোন বাউন্ডারি, সব মিলিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত সুতারমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। বাধ্য হয়ে সুতারমুড়া- লালসিংমুড়া সড়ক অবরোধে বসে স্কুলের ছাত্র-ছাত্রীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ, ছুটে আসেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক এন্টনি দেববর্মা সহ চড়িলাম ইন্সপেক্টর অফ স্কুল উত্তম দেবনাথ।

Releated Posts

উদয়পুরে তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয় এবং দুটি শিশু আবাস পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে উদয়পুরের পি.এম.-শ্রী তেপানিয়া কলোনী উচ্চবিদ্যালয়, এরপর কাকড়াবন…

ByByReshmi Debnath Jun 23, 2026

শিক্ষার অধিকার রক্ষা ও শিক্ষক নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক এসএফআই-এর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: রাজ্যের শিক্ষা ব্যবস্থার অবনতি, শিক্ষক সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 23, 2026

হাফলং স্কুলে মিড-ডে মিলের চাল নিয়ে বিতর্ক, নিম্নমানের খাদ্যশস্যের অভিযোগে সরব কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন: উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের হাফলং এলাকার একটি বিদ্যালয়ে মিড-ডে মিলের জন্য সরবরাহ করা…

ByByReshmi Debnath Jun 23, 2026

ফের ৯ দফা দাবির সমর্থনে ২৪ জুন থেকে রেল ও জাতীয় সড়ক অবরোধের ঘোষণা আত্মসমর্পণকারী সংগঠনগুলির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন:  দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি পূরণের দাবিতে আগামী ২৪ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top