News Flash

  • Home
  • Uncategorized
  • অটো-বুলেরোর সংঘর্ষে গুরুতর জখম পাঁচ যাত্রী
Image

অটো-বুলেরোর সংঘর্ষে গুরুতর জখম পাঁচ যাত্রী

road acccident copyনিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৩ নভেম্বর৷৷ বুলেরো ও অটোর মধ্যে মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত হয়েছে শিশুসহ পাঁচজন৷ দূর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কাকড়াবন থানার অধীন জামজুড়ি মরাচৌমুহনী এলাকায়৷ আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়েছে উদয়পুর হাসপাতাল থেকে৷
সংবাদে প্রকাশ, টিআর-০১-ডি-২০৩৪ নম্বরের একটি বুলেরো গাড়ী উদয়পুর থেকে কাকড়াবন যাচ্ছিল৷ বিপরীত দিক থেকে আসছিল টিআর-০৩-ডি-২৫৯৩ নম্বরের একটি অটো৷ অটোতে পাঁচজন যাত্রী ছিল৷ জামজুড়ি এলাকায় পৌঁছতেই বুলেরো ও অটোর মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়৷ তাতে অটোর পাঁচজন যাত্রী গুরুতর জখম হয়েছে৷ এদিকে, বুলেরো গাড়িটি এতটাই গতিতে ছিল অটোকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়৷ তাতে অটো এবং বুলেরো দুটি গাড়ীর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ কাকড়াবন থানার পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ দূর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িই আট করা হয়েছে৷ স্থানীয় জনগণ জানিয়েছেন বুলেরো গাড়ির চালকের অসাবধানতা বসত এই দূর্ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top