News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের সবচেয়ে বড় সরস্বতী মূর্তি তৈরি হচ্ছে বড়দোয়ালীতে
Image

রাজ্যের সবচেয়ে বড় সরস্বতী মূর্তি তৈরি হচ্ছে বড়দোয়ালীতে

আগরতলা, ২৮ জানুয়ারি : অন্যান্য বছরের ন্যায় আগরতলা পুর নিগমের ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে চতুর্থতম বাণী বন্দনার প্রস্তুতি চলছে জোর কদমে। সেই উপলক্ষ্যে রাজ্যের সবচেয়ে বড় সরস্বতী মূর্তি তৈরি হচ্ছে বড়দোয়ালীতে।

আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বড়দোয়ালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই পূজা ও মেলা চলবে ৯দিন ধরে। এবছর ৪০ ফুট উচ্চতা সম্পন্ন দৃষ্টিনন্দিত প্রতিমা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এদিকে, সরস্বতী পূজা কে ঘিরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে উদ্যোক্তারা। আগামী ২ ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হবে এই সরস্বতী প্যান্ডেল। সেদিন ৪০ নং ওয়ার্ড অন্তর্গত ৭০ মায়েদের সম্বর্ধনা জ্ঞাপন করা হবে বলেও জানিয়েছেন পূজার আয়োজকরা।

৩ ফেব্রুয়ারি সরস্বতী পূজা করা হবে। ৪ঠা ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ ঘটিকায় পুতুল নাটক মোকাভিনয় ও যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ ঘটিকায় বিখ্যাত শিল্পী বৃন্দ দ্বারা পরিবেশিত নটী বিনোদিনী যাত্রাপালা অনুষ্ঠিত হবে। ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৮ ঘটিকায় বিখ্যাত শিল্পী বৃন্দ দ্বারা বাউল গানের আসর। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ ঘটিকায় বাবা তারকনাথ যাত্রাপালা অনুষ্ঠিত হবে। ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ ঘটিকায় মহিলাদের নিয়ে বিনোদন মূলক অনুষ্ঠান যেমন শঙ্খধ্বনি, উলুধ্বনি, মিউজিক্যাল বল প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। ৯ ফেব্রুয়ারি পুরস্কার বিতরনী অনুষ্ঠানের পাশাপাশি অর্কেস্ট্রা পরিবেশনায় বিশিষ্ট শিল্পী বৃন্দ ও সমগ্র অনুষ্ঠানের সমাপ্তি। গত তিনবারের মতো এবারও নয় দিনব্যাপী আয়োজিত পূজা এবং মেলাকে ঘিরে সকল দর্শনার্থীদের পূজা প্রাঙ্গনে আসার আমন্ত্রণ জানান উদ্যোক্তারা।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top