News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) বাঘপতে ওয়াচ টাওয়ার ভেঙে মৃত্যু ৭ জনের, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ
Image

(আপডেট) বাঘপতে ওয়াচ টাওয়ার ভেঙে মৃত্যু ৭ জনের, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ

বাঘপত, ২৮ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বাঘপত জেলায় লাড্ডু মহোৎসবের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। একটি ওয়াচ টাওয়ার ভেঙে মৃত্যু হয়েছে ৭ জনের, এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। মঙ্গলবার বাঘপতের বারাউত শহরে জৈন সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত হয় ‘লাড্ডু মহোৎসব’, সেই উৎসব চলাকালীন একটি ওয়াচ টাওয়ার ভেঙে পড়ে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী আধিকারিকদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ ত্বরান্বিত করার নির্দেশ দেন। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। বাঘপতের পুলিশ সুপার অর্পিত বিজয়বর্গীয় বলেছেন, “বারাউতে জৈন সম্প্রদায়ের ‘লাড্ডু মহোৎসব’ অনুষ্ঠান চলাকালীন ওয়াচ টাওয়ার ভেঙে পড়ে। প্রায় ২০-২৫ জন আহত হয়েছেন। ২-৩ জন গুরুতর আহত, যাদের চিকিৎসা চলছে।” পরে জেলাশাসক অস্মিতা লাল বলেছেন, জৈন সম্প্রদায়ের অনুষ্ঠান চলছিল। কাঠের কাঠামো ভেঙে পড়ে, তাতে ৪০ জন আহত হন। তাঁদের মধ্যে ২০ জনের চিকিৎসা চলছে, বাকি ২০ জন সামান্য আহত হয়েছেন। ৭ জনের মৃত্যু হয়েছে।

Releated Posts

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top