News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাশহরের কাতাল দীঘিতে মৃতদেহ ভাসতে দেখে এলাকায় তীব্র আতঙ্ক
Image

কৈলাশহরের কাতাল দীঘিতে মৃতদেহ ভাসতে দেখে এলাকায় তীব্র আতঙ্ক

কৈলাশহর, ২৮ জানুয়ারি : কৈলাশহরের কাতল দীঘিতে মৃতদেহ উদ্ধার হয়েছে। পুর পরিষদের কাউন্সিলর মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারলেও মৃত্যুর কারণ এখনো জানা যায় নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

ঘটনার বিবরণে জানা গেছে, কৈলাশহরের কাতল দীঘিতে মৃতদেহ ভাসতে দেখার খবর সামাজিক মাধ্যমে চাউর হতেই ঘটনাস্থলে প্রচুর সাধারণ মানুষের ভিড় জমে যায়। ঘটনা জানতে পেরে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্তে নামে। থানার পুলিশ ডুবুরি এনে কাতাল দীঘির জল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনা সম্পর্কে কৈলাসহর পুর পরিষদের এক নং ওয়ার্ডের কাউন্সিলর কাকলি মালাকার জানিয়েছেন, মৃত ব্যক্তির নাম বিপুল শব্দকর। তিনি পেশায় কৈলাসহর পুর পরিষদের সাফাই কর্মী এবং এক নং ওয়ার্ডের বাসিন্দা।

কাউন্সিলর আরো বলেন, বিপুল বিগত কয়েক বছর ধরে মৃগী রোগে ভুগছিলেন। তিনি বিগত দুই দিন ধরে নিখোঁজ ছিলো বলেও জানিয়েছেন কাউন্সিলর। বিপুলের মৃতদেহ দেখে আবেগ আপ্লূত হয়ে যান কাউন্সিলর কাকলি মালাকার।

কৈলাসহর থানার পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরী সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বিপুল শব্দকরের মৃতদেহ উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে মৃতদেহ তোলে দেওয়া হবে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top