News Flash

  • Home
  • দেশ
  • দিল্লির বুরারিতে বহুতল ভেঙে মৃত্যু দু’জনের, সুরক্ষিত উদ্ধার ১২ জন
Image

দিল্লির বুরারিতে বহুতল ভেঙে মৃত্যু দু’জনের, সুরক্ষিত উদ্ধার ১২ জন

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): দিল্লির বুরারি এলাকায় ৪-তলা বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। এছাড়াও কমপক্ষে ১২ জনকে সুরক্ষিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে বলে জানা গিয়েছে। সোমবার সন্ধ্যায় ৬.৩০ মিনিট নাগাদ বুরারির কৌশিক এনক্লেভে ভেঙে পড়ে একটি ৪-তলা বহুতল। ৬.৫৮ মিনিট নাগাদ খবর পায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, বহুতলটি খুব সম্প্রতি তৈরি হয়েছিল। ২০০ স্কোয়ার ইয়ার্ড এলাকাজুড়ে বহুতলটি ভেঙে পড়ে। সোমবার সন্ধ্যা থেকেই শুরু হয় উদ্ধারকাজ। প্রাথমিকভাবে জানা যায়, ২০-২২ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন। উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ১২ জনকে উদ্ধার করেছে,পাশাপাশি মৃত্যু হয়েছে দু’জনের। এখনও উদ্ধারকাজ জারি রয়েছে।

Releated Posts

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top