News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চন্দ্রপুরে দুর্ঘটনা কান্ডের ঘাতক গাড়ি সহ চালককে আটক করলো পুলিশ
Image

চন্দ্রপুরে দুর্ঘটনা কান্ডের ঘাতক গাড়ি সহ চালককে আটক করলো পুলিশ

আগরতলা, ২৭ জানুয়ারি : চন্দ্রপুরে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছিল মৌমিতা শীলের। ওই ঘটনার তদন্তে নেমে গাড়ি সহ চালক তথা মালিককে শনাক্ত করে গ্রেফতার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি দশমীঘাটে অসুস্থ বড় বোনের ছেলেকে দেখে স্কুটিতে বাড়ি ফেরার পথে চন্দ্রপুরে বাস ডিপোর সামনে দুর্ঘটনার কবলে পড়ে মৌমিতা শীল সহ তাঁর সাথে থাকা বাবা প্রদীপ শীল ও মা সুজাতা শীল। উল্টোদিক থেকে একটি স্করপিও গাড়ি স্কুটিতে ধাক্কা দেয়। এতে গুরুতরভাবে আহত হন মৌমিতা ও তাঁর মাতা পিতা। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৌমিতা মারা যায়। অন্যদিকে তাঁর মাতা পিতা জিবিপি হাসপাতালে সঙ্কটাপন্ন অবস্থায় চিকিৎসারত।

পূর্ব আগরতলা থানার ওসি রাণা চাটার্জি জানিয়েছেন, ২৫ জানুয়ারি রাতে দুর্ঘটনার পর ঘাতক গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল। পূর্ব আগরতলা থানার পুলিশ তদন্তে নেমে গাড়ি সহ গাড়ির মালিককে হেফাজতে নিতে সক্ষম হয়েছে। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হবে। গাড়ির মালিক মন্তোষ দেব জয়নগরের বাসিন্দা বলেও জানিয়েছেন তিনি।

Releated Posts

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top