News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কুমারঘাটে ১৩ পরিবারের ভোটারদের কংগ্রেস দলে যোগদান
Image

কুমারঘাটে ১৩ পরিবারের ভোটারদের কংগ্রেস দলে যোগদান

আজ প্রদেশ এসসি বিভাগের উদ্যোগে কুমারঘাটে রাজ্যের সকল এসসি নেতৃত্বদের নিয়ে এক রাজ্যভিত্তিক কর্মশালা সংগঠিত হয়েছে। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাঙখল সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা।

প্রসঙ্গত, আজ কুমারঘাটে প্রদেশ এসসি বিভাগের উদ্যোগে রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, প্রাক্তন বিধায়ক দিবা চন্দ্র রাঙখল, প্রদেশ কংগ্রেসের এসসি বিভাগের চেয়ারম্যান নিরঞ্জন দাস, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী, প্রদেশ আদিবাসী কংগ্রেস চেয়ারম্যান শব্দ কুমার জামাতিয়া, কৈলাশহর জেলা কংগ্রেস সভাপতি মঃ বদরুজ্জামান, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্য প্রদেশ ও স্থানীয় নেতৃত্বগণ।

এদিকে, আজ প্রদেশ এসসি বিভাগের কর্মশালায় ভারতের সংবিধানকে যেকোন মূল্যে রক্ষার জন্য শপথ নিয়েছেন উপস্থিত সকল নেতৃত্বগণ।

এদিকে, কর্মশালায় কৈলাশহর জেলায় পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত সদস্যদের সন্মাননা প্রদান করা হয়েছে। সদস্যদের হাতে সম্মাননা পত্র তুলে দেশ আশীষ কুমার সাহা।

এদিকে, আজ কুমারঘাটে ১৩ পরিবারের ১০০ জন ভোটার বিভিন্ন দল ছেড়ে জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে তাদের জাতীয় কংগ্রেস দলের বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী আশিষ কুমার সাহা।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top