News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অধ্যাপক অরুণোদয় সাহার বাড়িতে শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রী রতন লাল নাথ
Image

অধ্যাপক অরুণোদয় সাহার বাড়িতে শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৬ জানুয়ারি : গোটা রাজ্যকে গর্বিত করে পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকায় স্থান পেয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং কথাসাহিত্যিক অধ্যাপক অরুণোদয় সাহা। আজ তাঁর বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী রতন লাল নাথ, সম্পাদক অরুণ নাথ, সাংবাদিক প্রণব সরকার সহ আরো অনেকে।

অধ্যাপক অরুণোদয় সাহা বলেন, কাল রাতে দিল্লি থেকে পদ্মশ্রী সম্মান প্রদানের বিষয়ে যোগাযোগ করলে খুব আনন্দিত বোধ হয়। খবরটা জানার পর থেকে বহু মানুষ শুভেচ্ছা জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, পাশাপাশি এখনকার ছেলেমেয়েদের জ্ঞান পূর্বের প্রজন্মের মানুষের তুলনায় বেশি। প্রযুক্তির ব্যবহারে অনেকটা এগিয়ে গেছে মানুষের শিক্ষার উন্নয়ন।

আজ মন্ত্রী রতন লাল নাথ শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে অধ্যাপক অরুণোদয় সাহার বাড়িতে যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, কাল রাতেই এই খবর পেয়ে অধ্যাপক অরুণোদয় সাহাকে ফোনযোগে শুভেচ্ছা জ্ঞাপন করেছি এবং আজ সশরীরে তাঁর বাড়িতে উপস্থিত হয়েছি। অধ্যাপক নিজের লেখা ‘নিদ নাহি আঁখিপাতে’ বইটি মন্ত্রীকে উপহার দিয়েছেন বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, অধ্যাপক অরুণোদয় সাহা কথাসাহিত্যিক হওয়ার পাশাপাশি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবেও পদ্মশ্রী সম্মানের যোগ্য বলে আনন্দ প্রকাশ করেন মন্ত্রী। এই বিষয়টি নিয়ে রাজ্যবাসী হিসেবে গর্বিত বোধ করছেন বলেও উল্লেখ করেন তিনি।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top