News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিজেদের ত্রুটি ঢাকতে সরকারকে কালিমালিপ্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে সিপিআইএম, সেটা কোনোভাবে কাম্য নয় : প্রদেশ বিজেপি মুখপাত্র
Image

নিজেদের ত্রুটি ঢাকতে সরকারকে কালিমালিপ্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে সিপিআইএম, সেটা কোনোভাবে কাম্য নয় : প্রদেশ বিজেপি মুখপাত্র

আগরতলা, ২৫ জানুয়ারি: নিজেদের ত্রুটি ঢাকতে সরকারকে কালিমালিপ্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে সিপিআইএম। সেটা কোনোভাবে কাম্য নয়, কারণ জনগণের কাছে সব কিছুর তথ্য রয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের সমাবেশে সরকারের বাধা দেওয়ার অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য।

শ্রী ভট্টাচার্য্য বলেম, দেশ সংকটের সময় আরএসএস রাষ্ট্রস্বার্থে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। বিগত দিনে ক্ষমতাশীল কংগ্রেস সংবিধান এবং সংবিধান রচয়িতাকে অপমান করেছে। আজ তারাই সংবিধানকে মাথায় তুলে বিভিন্ন জায়গায় প্রচার- প্রসার করছে। তাঁর অভিযোগ, বিগত দিনে সংবিধানের দেশের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরা হয়েছিল। কিন্তু কংগ্রেস সরকার ওই সংবিধানকে সংশোধন করে সব ছবি মুছে ফেলেছেন। আজ সেই কংগ্রেস সংবিধান নিয়ে বড়ো বড়ো মন্তব্য করছে। কিন্তু বিজেপি সরকার সংবিধানকে সম্মান দিয়েছে।

এদিন তিনি আরও বলেন, বিভিন্ন সময় দেশে যখন সংকট দেখা দিয়েছিল। ওই সময় রাষ্ট্রস্বার্থে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। আজ এই আরএসএস নিয়ে ভুল মন্তব্য করছে কংগ্রেস। এদিন তিনি সিপিআইএমের ২৪ তম রাজ্য সম্মেলন নিয়ে সরকারে বাধা দেওয়ার অভিযোগে নিয়ে মন্তব্য করেন। তিনি বলপন, সিপিআইএম গণতন্ত্র মানে না। কিন্তু গনতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক সমাবেশ করার অধিকার আছে। সরকারি স্থানে জনসমাবেশ করতে চাইলে আগের থেকে আবেদন করতে হয়। তার মানে এই না যে সরকারি কর্মসূচি বাধ দিয়ে, ছাত্র ছাত্রীদের পড়াশোনা ব্যাঘাত ঘটিয়ে সিপিএমকে স্থান দেওয়া হবে। আসলে নিজেদের ত্রুটি ঢাকতে সরকারকে কালিমালিপ্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে সিপিআইএম। সেটা কোনোভাবে কাম্য নয়, কারণ জনগণের কাছে সব কিছুর তথ্য রয়েছে।

Releated Posts

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top