News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে ট্রাক্টর ট্রলি উল্টে মৃত ৮ পূণ্যার্থী, শোকাহত মুখ্যমন্ত্রী
Image

মধ্যপ্রদেশে ট্রাক্টর ট্রলি উল্টে মৃত ৮ পূণ্যার্থী, শোকাহত মুখ্যমন্ত্রী

road acccident copyসতনা (মধ্যপ্রদেশ), ১২ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের সাতনায় ট্রাক্টর ট্রলি উল্টে মৃতু্য হল ৮ জন পূণ্যার্থীর| আহত হয়েছেন আরও বেশ কয়েকজন| শনিবার ভোর ৪টে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সোনৌর মোড়ের কাছে| পুলিশ জানিয়েছে, চিত্রকূট থেকে কোঠি যাচ্ছিল ট্রাক্টর ট্রলিটি| ঘটনাস্থলেই ৬ জনের মৃতু্য হয়| পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরও দুই জন প্রাণ হারান| ট্রাক্টর ট্রলিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন|
পুলিশ জানিয়েছে, ট্রাক্টর ট্রলিতে সওয়ার যাত্রীরা ফতেহপুর থেকে মেহার দর্শনে যাচ্ছিলেন| তখনই রাস্তার ধারে একটি দোকানে ধাক্কা লেগে উল্টে যায় ট্রাক্টর ট্রলিটি| দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পেঁ ছয় পুলিশ ও উদ্ধারকারী দলের প্রতিনিধিরা| পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৮ জন পূণ্যার্থী|
দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন কালেক্টর নরেশ পাল| মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান|

ওডিশার বালেশ্বরে বাস দুর্ঘটনা, আহত ২০ জন যাত্রী

বালেশ্বর, ১২ নভেম্বর (হি.স.): ওডিশার বালেশ্বরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় আহত হলেন কমপক্ষে ২০ জন যাত্রী| আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর| তঁাদের সকলকে বালেশ্বর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে| শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ৫ নম্বর জাতীয় সড়কের ওপর নাহারপাটনা সেতুর কাছে| পুলিশ জানিয়েছে, রাত তখন ১টা হবে| তীব্র গতিতে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসের|
বিচিত্রা বেহেরা নামে এক যাত্রী জানিয়েছেন, বেসরকারি বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন| গভীর রাতে হাইওয়া গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসের| দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পেঁ ছয় পুলিশ| আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতাল সূত্রের খবর, আহত যাত্রীদের মধ্যে ৪ জনের আঘাত গুরুতর|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top