News Flash

  • Home
  • Uncategorized
  • সন্দেহভাজন দুই বাংলাদেশী ধৃত বিমানবন্দরে
Image

সন্দেহভাজন দুই বাংলাদেশী ধৃত বিমানবন্দরে

tripura-policeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ আগরতলা বিমান বন্দরে সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ৷ ধৃতরা হল আব্দুল মেমন শেখ (২৪) এবং গোলাম মুস্তাফা (২৮)৷ তাদের বাড়ি বাংলাদেশের নোয়াখালিতে৷ তারা দুই ভাই৷ বাবার নাম মতফুল শেখ৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, আগরতলা বিমান বন্দরে তাদের সন্দেহজনক অবস্থায় ঘুরাফেরা করতে দেখে সিআইএসএফ খবর দেয় এয়ারপোর্ট থানায়৷ থানার ওসি রাণা চ্যাটার্জী দ্রুত বিমান বন্দরে ছুটে যান এবং ঐ দুই বাংলাদেশী যুবককে আটক করে থানায় নিয়ে যায়৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, তারা আগরতলা থেকে কলকতা যাওয়ার উদ্দেশ্যে বিমান বন্দরে আসে৷ কলকাতা থেকে মুম্বাই যাওয়ার পরিকল্পনা ছিল তাদের৷ ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড ও জাল পেনকার্ড পাওয়া গিয়েছে৷ তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মামলা নেওয়া হয়েছে৷ মামলার নম্বর ৪৯/১৬৷ মামলা হয়েছে আইপিসির ৪৬৮, ৪৭১ এবং আইপিপি অ্যাক্টের ৩/৬ ধারা মোতাবেক৷ শুক্রবার তাদের কোর্টে সোপর্দ করা হয়৷ তাদেরকে পুলিশ রিমান্ড দেওয়া হয় বলে আদালত সূত্রে জানা গিয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top