News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিদ্বার ও আগ্রায় ঘন কুয়াশা, শীতে কাঁপছে রাজধানী দিল্লি
Image

হরিদ্বার ও আগ্রায় ঘন কুয়াশা, শীতে কাঁপছে রাজধানী দিল্লি

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে শীতের দাপট অব্যাহত রয়েছে, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে পঞ্জাব ও হরিয়ানাতেও। পাশাপাশি মঙ্গলবার সকালেও কুয়াশার দাপট দেখা গেল দেশের বেশ কিছু রাজ্যে। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের আগ্রা, উত্তরাখণ্ডের হরিদ্বার এদিন সকালে ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল।

মঙ্গলবার ভোর থেকে হালকা কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় জাতীয় রাজধানী দিল্লি। দিল্লিতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে উত্তর প্রদেশের প্রয়াগরাজেও, সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। আবার উত্তরাখণ্ডের হরিদ্বারও কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। মঙ্গলবার সকালে কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল তাজনগরী আগ্রাও। কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায় দূর থেকে অস্পষ্ট দেখা যাচ্ছিল তাজমহলকে।

Releated Posts

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top