News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৫ দফা দাবিতে শিক্ষাভবন অভিযানে এসএফআই – টিএসইউ
Image

৫ দফা দাবিতে শিক্ষাভবন অভিযানে এসএফআই – টিএসইউ

আগরতলা, ২০ জানুয়ারি: স্কুল কলেজে শিক্ষক সংকট দূরীকরণ, বিদ্যাজোতি প্রকল্প বাতিল সহ ৫ দফা দাবিতে আজ শিক্ষাভবন অভিযানে সামিল হয়েছেন এসএফআই – টিএসইউ সদর ও ডুকলি বিভাগীয় কমিটির নেতৃত্বরা। এদিন রাজধানীর প্যারাডাইস চৌমুহনী থেকে বিভিন্ন সংগঠনের কার্যকতারা মিছিল করে শিক্ষাভবনের উদ্দেশ্য রওয়ানা দিয়েছিলেন।

এসএফআই -এর রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, বিজেপি সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। তাছাড়া, শিক্ষাক্ষেত্রে উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। তাছাড়া, বিভিন্ন স্কুলে প্রায় ১০ হাজার শিক্ষক কমে গেছে। এমনকি, রাজ্যের কলেজগুলোতেও শিক্ষক নেই। বিজেপি সরকারের আমলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সূচনীয় অবস্থা হয়ে রয়েছে। তাই পাঁচ দফা দাবিতে দুই ছাত্র যুব সংগঠন শিক্ষাভবন অভিযান করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিন তিনি আরও বলেন, শিক্ষা ভবনের অধিকর্তাদের অগ্রিম এই অভিযানের বিষয়ে জানানো হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত ওই চিঠির কোনো সদুত্তর পাওয়া যায় নি। তাদের দাবিগুলো হল, সরকারী স্কুল বন্ধ করা যাবে না, স্কুল কলেজে শিক্ষক সংকট দূরীকরণ, বিদ্যাজোতি প্রকল্প বাতিল, পড়াশোনার খরচ কমাতে হবে এবং নিয়মিত স্টাইপেন্ড প্রদান করা হোক।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top