News Flash

  • Home
  • খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগ: ব্রাইটনের কাছে আবার হারল ইউনাইটেড
Image

ইংলিশ প্রিমিয়ার লিগ: ব্রাইটনের কাছে আবার হারল ইউনাইটেড

ওল্ড ট্র্যাফোর্ড, ২০ জানুয়ারি (হি.স.): গতকাল রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে এলোমেলো পারফরম্যান্সে দেখিয়ে আরোও একটি পরাজয় মেনে নিল ইউনাইটেড। তারা হেরে গেল ৩-১ গোলে।

ম্যাচের শুরুতে ইয়ানকুবার গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ে এরপর ঘুরে দাঁড়িয়ে ২২ মিনিটে সমতা টানেন ব্রুনো ফের্নান্দেস সফল স্পট কিকে। ডাচ ফরোয়ার্ড ইয়োশুয়া জির্কজি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ইউনাইটেড ।

তবে দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটের ব্যবধানে ব্রাইটনের মিতোমা ও জর্জিনিয়োর গোলে জয় পায় সফরকারীরা।

ওল্ড ট্র্যাফোর্ডে এই নিয়ে টানা তিনটি প্রিমিয়ার লিগের ম্যাচ জিতল ব্রাইটন। লিগে সবশেষ সাতবারের মুখোমুখি দেখায়ও ছয়টিই জিতেছে তারা, আর একটি ম্যাচ জিতেছে ইউনাইটেড।

চলতি আসরে ইউনাইটেডের এটা দ্বাদশ পরাজয়। ২২ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে দলটি। আর সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে ব্রাইটন।

Releated Posts

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026

‘দুর্ঘটনাবশত’ গোলকিপার থেকে বিশ্বকাপের মঞ্চে, ভারতের জার্সিতে স্বপ্নপূরণের অপেক্ষায় মোহিত এইচএস

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): একসময় স্কুল দলে গোলকিপার না থাকায় বাধ্য হয়ে সেই দায়িত্ব নিতে হয়েছিল কর্নাটকের মোহিত…

ByByNews Desk Aug 5, 2026

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top