News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যাণপুরের গভীর জঙ্গলে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ
Image

কল্যাণপুরের গভীর জঙ্গলে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৯ জানুয়ারি:
কল্যাণপুরের গভীর জঙ্গলে রবিবার উদ্ধার হলো একটি পূর্ণ বয়স্ক হাতির মৃতদেহ। রবিবার বিকেলে এলাকাবাসী হাতির মৃতদেহটি দেখে বনদপ্তর এবং পুলিশকে খবর দেয়। বনদস্যুদের হাতেই যে এই হাতির মৃত্যু তা একপ্রকার নিশ্চিত। সন্ধ্যের পর ঘটনাস্থলের উদ্দেশ্যে কল্যাণপুর ফরেস্ট রেঞ্জ অফিসার বিন্দুজয় ত্রিপুরা, কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার প্রমুখ রওয়ানা হওয়ায় তাদের সাথে নেট ওয়ার্ক এর সমস্যায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উত্তর মহারানীপুর এডিসি ভিলেজ এর তুইরুপাছড়া এলাকাতে ঘটনাটি ঘটেছে।

সূত্র মারফত জানা গেছে, ময়নাতদন্তের জন্য ডাক্তারদের একটি টিম ইতিমধ্যেই এসে গেছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও বনদপ্তরের বিশাল দল। উল্লেখ্য এই সব এলাকাতে বন্য হাতির তান্ডব এক নিত্য নৈমিত্যিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাই বলে বনদস্যুরা বন্য হাতিকে প্রাণে মেরে ফেলবে এটা কোন যুক্তির কথা নয়। সংবাদ লেখা অবদি ঘটনাস্থলে পৌঁছেছেন তেলিয়ামুড়ার মহকুমা বন আধিকারিক, তেলিয়ামুড়ার রেঞ্জ অফিসার, আগরতলা, সিপাহীজলার, তেলিয়ামুড়ার ডাক্তাররা। হাতিটির ময়না তদন্তের পর সব বিস্তৃত জানা যাবে বলে জানান কল্যাণপুর বন দপ্তরের রেঞ্জার বিন্দুজয় ত্রিপুরা।

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে এনএইচআইডিসিএল-এর জবাব দাবি, পশ্চিম ত্রিপুরায় সিপিআই(এম)-এর গণবিক্ষোভ

আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসআইআর ইস্যুতে রাজ্য নির্বাচন কমিশনের সিইও-র কাছে আইপিএফটির ডেপুটেশন, একাধিক প্রস্তাব পেশ

আগরতলা, ৬ আগস্ট: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরতে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন…

ByByReshmi Debnath Aug 6, 2026

এজিএমসি ছাত্রী হোস্টেলে চুরির ঘটনায় নিরাপত্তা জোরদারের দাবি, অধ্যক্ষের কাছে ডেপুটেশন এসএফআই-টিএসইউর

আগরতলা, ৬ আগস্ট: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি)-এর ছাত্রী হোস্টেলে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা…

ByByReshmi Debnath Aug 6, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় গাফিলতির অভিযোগ; অস্বীকার চিকিৎসকের

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।…

ByByReshmi Debnath Aug 6, 2026
Scroll to Top