News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে বিজেপি ও তিপরা মথার সংঘর্ষ
Image

প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে বিজেপি ও তিপরা মথার সংঘর্ষ

চড়িলাম প্রতিনিধি, ১৯ জানুয়ারি : প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে বিজেপি ও তিপরা মথার দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত চড়িলাম বিধানসভা অন্তর্গত বংশীবাড়ী এলাকা। মথা কর্মীরা দা লাঠির আক্রমণ করে, এতে আহত হয়েছেন বিজেপি জনজাতি মোর্চার জেলা সভাপতি কানুরাজ দেববর্মা সহ বহু বিজেপি কর্মী।

প্রসঙ্গত, মন্ডলের নির্দেশে রবিবার সকাল ১১ টায বংশীবাড়ি ৩ নাম্বার বুথে বীরেন দেববর্মার বাড়িতে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হন জনজাতি মোর্চার জেলা সভাপতি সহ বেশ কয়েকজন দলীয় কর্মী। অনুষ্ঠান চলাকালীন সময়ে স্থানীয় তিপরা মথার নেতা পাণ্ডব দেববর্মার নেতৃত্বে মথার কর্মীরা আচমকা বিজেপি কর্মীদের ওপর লাঠি দা নিয়ে হামলা চালায়। ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয় চারটি বাইক। পাশাপাশি ভাঙচুর করা হয় সাথে থাকা কয়েকটি মোবাইল ফোনও।

এদিকে, গোটা এলাকায় এই খবর ছড়িয়ে পড়ে। তখন ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক সহ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি।

ইতিমধ্যে বিজেপি দলের তরফে পান্ডব দেববর্মা সহ অভিযুক্তদের নাম ধাম দিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ দুজনকে আটক করেছে।

পূর্বেও সংশ্লিষ্ট বংশীবাড়ি এলাকায় চড়িলাম বিজেপি কোনরকম কর্মসূচি করতে পারেনি। প্রাক্তন সাংসদ সহ বিজেপির তাবড় তাবড় নেতারা ওই এলাকায় বিভিন্ন কর্মসূচি করার পরিকল্পনা নিলে অগ্রিম হামলার খবরে কর্মসূচি বাতিল করা হয়েছিল।

Releated Posts

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026

ইউআর আসনে সংরক্ষিত প্রার্থী কেন? জিএনএম কাউন্সেলিং ঘিরে তীব্র বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: চাকরি ও শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবসমাজের মধ্যে নানা…

ByByReshmi Debnath Sep 21, 2026

দুর্গাপূজা এবং মায়ের গমন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: আগামী ২৩ অক্টোবর আগরতলায় অনুষ্ঠিত হবে এবছরের মায়ের গমন অনুষ্ঠান। গত বছরের মতো…

ByByReshmi Debnath Sep 21, 2026

(update)জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top