News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কোটি টাকার দুর্নীতির অভিযোগে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলা
Image

কোটি টাকার দুর্নীতির অভিযোগে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলা

বাইখোড়া, ১০ জানুয়ারি: জোলাইবাড়ী ব্লকে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। ব্লকের ইঞ্জিনিয়ার বিমল দাসের বিরুদ্ধে সরকারি তহবিলের নয়ছয়ের অভিযোগে মামলা রুজু হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ১০ তারিখ ইঞ্জিনিয়ার বিমল দাস এর বিরুদ্ধে স্বদেশনগর ও শ্রীকান্তবাড়ী গ্রামে গরুর শেড নির্মাণের নামে প্রায় ৮ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ এসেছিল। তিনি ব্লকের অন্যান্য সাতটি প্রকল্পেও দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হাতে নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করা হোক এবং দুর্নীতিগ্রস্ত ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জোলাইবাড়ী আউটপোস্টার ওসি এসআই খোকন দাসকে এই বিষয়টি তদন্ত করে দেখার দায়ভার দেওয়া হয়েছিল। এমনটাই জানিয়েছেন বাইখোরা থানার পুলিশ।

Releated Posts

পানিসাগরের রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ সাধারণ মানুষ

আগরতলা, ২২ জুন : উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার রেগা ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল বিভাগকে ঘিরে একের পর এক গুরুতর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

খোয়াইয়ে আবারও বাংলাদেশি নাগরিক আটক, ধলাবিল এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ২২ জুন : সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারির মধ্যেই খোয়াই জেলায় ফের এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

সংস্কারের অভাবে মৃত্যু-ফাঁদে পরিণত বড়সুরমা-কচুছড়া সড়ক

আগরতলা, ২২ জুন : ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত বড়সুরমা থেকে মড়াছড়া, দুর্গাচৌমুহনী হয়ে কচুছড়া পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বেহাল রাস্তার প্রতিবাদে ডুকলিতে অটোচালকদের রাস্তা অবরোধ

আগরতলা, ২২ জুন: দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে সোমবার রাস্তা অবরোধে সামিল হলেন অটোচালকরা। ঘটনাটি ডুকলি রেল…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top