News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পণের জন্য গৃহবধূকে শ্বাস রুদ্ধ করে হত্যা, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা
Image

পণের জন্য গৃহবধূকে শ্বাস রুদ্ধ করে হত্যা, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা

আগরতলা, ১৯ জানুয়ারি : করবুক ব্লকের লেবাছড়া এডিসি ভিলেজের যতনবাড়ির সূত্রধর পাড়ায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পণ সংক্রান্ত বিষয়ে অসন্তুষ্ট হয়ে স্বামী পিন্টু সূত্রধর এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা মিলে অষ্টমী মন্ডল সূত্রধর নামে এক গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় মৃত গৃহবধূর পরিবার নতুন বাজার থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ অনুযায়ী, পণের জন্য স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন অসন্তুষ্ট ছিলেন। এই কারণেই তারা অষ্টমীকে নির্যাতন করতেন। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে।

পুলিশ এই ঘটনায় নির্দিষ্ট মামলার পরিপ্রেক্ষিতে স্বামী পিন্টু সূত্রধরসহ শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ

আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৩ জুন : আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা

ধর্মনগর, ২৩ জুন : বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সোমবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির, স্বেচ্ছায়…

ByByReshmi Debnath Jun 23, 2026

গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান, অবৈধ চোরাই কাঠের মিলসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার

বিশালগড়, ২৩ জুন:  বিশালগড় মহকুমার চরিলাম রংমালা এলাকার গভীর জঙ্গলে অবৈধভাবে চলতে থাকা একটি চোরাই কাঠের মিলে অভিযান…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top