News Flash

  • Home
  • দেশ
  • ‘মন কি বাত’-এ অসমের ‘হাতিবন্ধু’ উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর, কৃতজ্ঞতা জ্ঞাপন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
Image

‘মন কি বাত’-এ অসমের ‘হাতিবন্ধু’ উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রী মোদীর, কৃতজ্ঞতা জ্ঞাপন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ১৯ জানুয়ারি (হি.স.) : ‘মন কি বাত’-এ অসমের ‘হাতিবন্ধু’ উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘মন কি বাত’-এর মতো রেডিও-ভাষণে অসমের এই উদ্যোগকে স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ‘মন কি বাত’-ভাষণে অসমের ‘হাতিবন্ধু’ উদ্যোগের প্রশংসা করে এতে হাতি-মানব সংঘাতের মতো চলমান সমস্যা মোকাবিলায় ভূমিকা রাখবে বলে ব্যাখ্যা করেছেন।

প্ৰসঙ্গত ‘হাতিবন্ধু’ উদ্যোগ মানুষ এবং হাতির মধ্যে উদ্ভূত দ্বন্দ্ব কমানোর লক্ষ্যে একটি প্রাকৃতিক সমাধানসূত্র বের করেছে রাজ্য সরকার। এই উদ্যোগের বলে নগাঁও জেলার চাপানালা রংহাং কারবি গাঁওয়ের সামাজিক সংগঠন ৩০ হেক্টর বেসরকারি জমি জুড়ে ‘ন্যাপিয়ার’ (আফ্রিকারসাব-সাহারান অঞ্চলের একটি দ্রুত বর্ধনশীল বহুবর্ষজীবী ঘাস যা বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চল জুড়ে ব্যাপকভাবে জন্মায়। এই ঘাস গবাদি পশু তথা নানা প্রজাতির জীবজন্তুকে খাওয়ানোর জন্য ব্যবহৃত হয়) ঘাস রোপণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ন্যাপিয়ার’ ঘাস রোপণের ফলে প্রায় আট হাজার মানুষের উপকারে আসছে। এতে মানুষ এবং হাতি উভয়কেই সাহায্য করছে।’ প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে মানুষ এবং প্রাণীর মধ্যে ‘অবিশ্বাস্য বন্ধন’ এবং প্রাণীদের আনুগত্যের বিবরণও তুলে ধরেছেন।

নগাঁও সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘নগাঁও জেলা শ্রীমন্ত শংকরদেবের জন্মস্থান। এই অঞ্চলে প্রচুর সংখ্যক হাতির (বুনো) আবাসস্থল। বেশ কয়েকটি দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী এই জেলা, যেখানে হাতির পাল কৃষকদের ফসল নষ্ট করেছে।’

রেডিও-ভাষণ ‘মন কি বাত’-এ প্ৰধানমন্ত্ৰী মোদী আরও বলেন, ‘গ্রামের কৃষক এবং সাধারণ বাসিন্দারা বহু সমস্যায় পড়েন। কিন্তু তাঁরা হাতির দুর্দশা বুঝতে পেরে ‘হাতিবন্ধু’ উদ্যোগ হাতে নিয়েছেন। তাঁরা প্রায় ৮০০ বিঘা অনুর্বর জমিতে একটি উদ্ভাবনী প্রচেষ্টা করে হাতির জন্য নেপিয়ার ঘাস রোপণ করেছেন।’

আজ তাঁর রেডিও-ভাষণ ‘মন কি বাত’-এ এই উদ্যোগের স্বীকৃতি প্রদান করে বিশ্বের কাছে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী মোদীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কিছুক্ষণ আগে আদরনিয়া শ্রী নরেন্দ্র মোদীজি তাঁর ‘মন কি বাত’-এ প্ৰদত্ত ভাষণে অসমের হাতিবন্ধু উদ্যোগের কথা বলেছেন। উদ্যোগটি হাতি-মানব সংঘর্ষ কমাতে একটি প্রাকৃতিক সমাধান। বিশ্বের কাছে এই উদ্যোগটি তুলে ধরার জন্য আমি প্রধানমন্ত্রী মোদীজির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

Releated Posts

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top