News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই নদীর চর থেকে উদ্ধার মৃতদেহ, রহস্যময় মৃত্যু
Image

খোয়াই নদীর চর থেকে উদ্ধার মৃতদেহ, রহস্যময় মৃত্যু

খোয়াই, ১৮ জানুয়ারি : উত্তর চেবরি স্কুল সংলগ্ন খোয়াই নদীর চরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়রা হতবাক। মৃত ব্যক্তির নাম খিটিন্দ্র পাল (৪৮)। তার মৃত্যুর সঠিক কারণ এখনও অস্পষ্ট রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীর চরে মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারা খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে কোনও হত্যার চিহ্ন না পাওয়া গেলেও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি স্থানীয়ই ছিলেন। তবে তিনি কেন নদীতে গিয়েছিলেন এবং তার মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনও অস্পষ্ট রয়েছে। পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত শুরু করেছে।

খিটিন্দ্র পালের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক

আগরতলা, ৬ আগস্ট: হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ সামগ্রী চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হল এক ব্যক্তি।…

ByByTaniya Chakraborty Aug 6, 2026

মাদকের দৌরাত্ম্য ও চুরির ঘটনায় উদ্বেগ, কৈলাসহর থানায় কাউন্সিলরের লিখিত অভিযোগ

কৈলাসহর, ৬ আগস্ট: কৈলাসহর শহরে মাদকদ্রব্যের অবাধ কারবার এবং তার জেরে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ…

ByByReshmi Debnath Aug 6, 2026

স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে নির্যাতনের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ

বিলোনিয়া, ৬ আগস্ট:  বিদ্যালয়ে শিক্ষকের শাসন যদি হয় আতঙ্কের কারণ, তবে বিদ্যালয় কি আর বিদ্যামন্দির থাকে,বিলোনিয়ার বুকে উঠেছে…

ByByReshmi Debnath Aug 6, 2026

পাঁচ দফা দাবিতে ধর্মনগরে সিডিপিও কার্যালয়ে আশা কর্মীদের ডেপুটেশন

ধর্মনগর, ৬ আগস্ট: পাঁচ দফা দাবিকে সামনে রেখে আজ ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকার আশা কর্মীরা সিডিপিও কার্যালয়ে ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top