News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় চোরাচালানের চেষ্টা ব্যর্থ, আসামে ২২০০ বোতল ফেন্সিডিল জব্দ
Image

ত্রিপুরায় চোরাচালানের চেষ্টা ব্যর্থ, আসামে ২২০০ বোতল ফেন্সিডিল জব্দ

আগরতলা, ১৮ জানুয়ারি : আসাম পুলিশের হাতে গতকাল বড় ধরনের চোরাচালানের ঘটনা ধরা পড়ল। ত্রিপুরায় প্রবেশের আগেই আসামের সীমান্তে একটি লরি থেকে ২২০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

চোরাইবাড়ী চেক পোস্টে আসাম পুলিশে পণ্য বোঝাই একটি লরি আটক করা হয়েছে। কলকাতা থেকে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে গাড়িটি আসাম- ত্রিপুরা সীমান্তে পৌঁছালে পুলিশের তল্লাশিতে চোরাচালানের সামগ্রী ধরা পড়ে। আটক করা ফেন্সিডিলের কালোবাজারি মূল্য প্রায় ১১ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে লরি চালক রবিউল শেখকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, লরি থেকে প্রাপ্ত ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চালকের নাম রবিউল শেখ এবং সে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা।

Releated Posts

জোলাইবাড়ির কোয়াইফাংয়ে বন্যহাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত জুমচাষিদের পাশে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বন্যহাতির তাণ্ডবে জুমচাষ ও বিভিন্ন কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে সমস্যায় পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা এলাকার কোয়াইফাংয়ের…

ByByReshmi Debnath Sep 20, 2026

মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ জনজাতি দম্পতির, পরের জমিতে কাজ করেই চলছে সংসার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে। তবুও অভাবের তাড়নায় আজও পরের…

ByByReshmi Debnath Sep 20, 2026

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top