News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত
Image

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে গ্রুপ এ তে রয়েছে ভারত৷ নিকি প্রসাদের নেতৃত্বে ভারত, রবিবার কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করবে।

ইংল্যান্ড, আয়ারল্যান্ড, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্র আছে গ্রুপ বি তে। গ্রুপ সি-তে আছে নিউজিল্যান্ড, নাইজেরিয়া, সামোয়া এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ডি-তে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নেপাল ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচগুলি ২৩ জানুয়ারী পর্যন্ত হবে, তারপরে ২৫ জানুয়ারি থেকে সুপার সিক্স শুরু হবে।

সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি, তারপর ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি কুয়ালালামপুরের বেইউমাস ওভালে। দক্ষিণ আফ্রিকায় ২০২৩ সংস্করণে ইংল্যান্ডকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। মহিলাদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী সংস্করণও জিতেছিল ভারত।

অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৫-এর ভারতীয় স্কোয়াড:

নিকি প্রসাদ ( অধিনায়ক ), সনিকা চালকে, জি ত্রিশা, কমলিনী জি, ভাবিকা আহিরে, ঈশ্বরী আওয়াসারে, মিথিলা বিনোদ, জোশিতা ভিজে, সোনম যাদব, পারুণিকা সিসোদিয়া, কেশরী ধৃতি, আয়ুষী শুক্লা, অনিন্দিতা কিশোর, এমডি শবনম, বৈষ্ণম।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top