News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চিত্র ও কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী
Image

চিত্র ও কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জানুয়ারী : পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক চিত্র ও কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন। ৭দিনব্যাপী এই প্রদর্শনীতে পুলিশের জওয়ান ও তাদের পরিবারের দ্বারা অঙ্কিত চিত্র ও কারুশিল্প প্রদর্শিত হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা প্রদর্শনীটি ঘুরে দেখেন এবং পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. সাহা বলেন, এই প্রদর্শনীতে পুলিশের জওয়ান ও তাদের পরিবারের প্রতিভার চিত্র ফুটে উঠেছে। সারা বছর নিজেদের কর্তব্য পালনের পাশাপাশি এ ধরনের উৎকর্ষতা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। পুলিশ ও তাদের পরিবারের এ ধরনের শিল্প ও কারুশিল্পের পারদর্শিতা সকলকে অবগত করার লক্ষ্যে এই ধরনের উদ্যোগকে বড় পরিসরে নিয়ে যাওয়ার জন্য বলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে এছাড়াও রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top