নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির নির্বাচনী ইস্তেহার সঙ্কল্পপত্র প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতর থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন জে পি নাড্ডা। একাধিক প্রকল্পের ঘোষণা করা হয় এদিন। তার মধ্যে উল্লেখযোগ্য ‘মহিলা সমৃদ্ধি’ যোজনা। বলা হয়েছে, ক্ষমতায় আসার পর দিল্লিতে চালু করা হবে এই প্রকল্প। যেখানে দিল্লির মহিলাদের মাসে ২৫০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও দরিদ্র পরিবারগুলোকে ৫০০ টাকায় দেওয়া হবে গ্যাস সিলিন্ডার এবং হোলি ও দীপাবলিতে দুটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

দিল্লি বিধানসভা নির্বাচন: ‘মহিলা সমৃদ্ধি যোজনা’ ঘোষণা জে পি নাড্ডা-র
Releated Posts
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে চলতি সপ্তাহে একাধিক বৈঠক, জানালেন সের্গিও গর
নয়াদিল্লি, ২২ জুন : প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা আরও…
ডিসেম্বরের মধ্যেই ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি, ২০২৭ সালের শুরুতে কার্যকর হওয়ার সম্ভাবনা: পীযূষ গোয়েল
মুম্বই, ২১ জুন (আইএএনএস): ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) চলতি বছরের…
ভারতের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য উপহার যোগ: আন্তর্জাতিক যোগ দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
জবলপুর, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের জবলপুরের গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত এক বৃহৎ যোগ কর্মসূচিতে…
আন্তর্জাতিক যোগ দিবসে যোগকে দৈনন্দিন জীবনের অংশ করার আহ্বান প্রধানমন্ত্রীর
কলকাতা, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর প্রতি যোগকে দৈনন্দিন…


















