News Flash

  • Home
  • প্রধান খবর
  • সইফের শরীরে ৬টি আঘাত; একটি তাঁর মেরুদণ্ডের কাছে, জানালো লীলাবতী হাসপাতাল
Image

সইফের শরীরে ৬টি আঘাত; একটি তাঁর মেরুদণ্ডের কাছে, জানালো লীলাবতী হাসপাতাল

মুম্বই, ১৬ জানুয়ারি (হি.স.): অভিনেতা সইফ আলি খানের শরীরে ৬টি আঘাত লেগেছে, একটি আঘাত তাঁর মেরুদণ্ডের কাছে, বৃহস্পতিবার এমনটাই জানালো লীলাবতী হাসপাতাল। ইতিমধ্যেই অস্ত্রোপচারও হয়েছে।

বৃহস্পতিবার সকালে মুম্বই পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তি অভিনেতা সইফ আলি খানের বাসভবনে ঢুকে তাঁর বাড়ির পরিচারিকার সঙ্গে তর্কাতর্কি শুরু করে। অভিনেতা মধ্যস্থতা করে ওই ব্যক্তিকে শান্ত করার চেষ্টা করলে সেই ব্যক্তি সইফ আলি খানকে আক্রমণ করে এবং তাঁকে জখম করে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মুম্বই পুলিশের ডিসিপি জোন ৯ দীক্ষিত গেদাম বলেছেন, অভিনেতা সইফ আলি খানের বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়ে। অভিনেতা ও ওই ব্যক্তির মধ্যে হাতাহাতি হয়। অভিনেতা আহত হয়েছেন। লীলাবতী হাসপাতাল ও রিসার্চ সেন্টারে ভর্তি রয়েছেন সইফ আলি খান।

সইফের ওপর হামলার তদন্তে বৃহস্পতিবার সকালে অভিনেতার বাড়িতে পৌঁছেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। অভিনেতা সইফ আলি খানের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে লীলাবতী হাসপাতালের সিওও ডাঃ নীরজ উত্তমানি বলেছেন, “সইফ আলি খানকে তাঁর বাড়িতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আক্রমণ করেছিল। ৬টি ক্ষত রয়েছে অভিনেতার শরীরে, যার মধ্যে দু’টি ক্ষত গভীর এবং একটি তাঁর মেরুদণ্ডের কাছাকাছি। তিনি বর্তমানে ডাঃ নিতিন ডাঙ্গে, কনসালটেন্ট নিউরোসার্জন, ডাঃ লীনা জৈন, কনসালটেন্ট প্লাস্টিক সার্জন, ডাঃ নিশা গান্ধী, কনসালটেন্ট অ্যানেস্থেসিওলজিস্ট, ডাঃ কবিতা শ্রীনিবাস, ইনটেনসিভিস্ট, ডাঃ মনোজ দেশমুখ কনসালটেন্ট রেডিওলজিস্টের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। অস্ত্রোপচার শেষ হলেই বোঝা যাবে আঘাতের পরিমাণ।

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top