News Flash

Image

কাছাড়ে পৃথক দুই অভিযানে ৩.৬০ কোটি টাকা মূল্যের মাদক সহ গ্রেফতার পাঁচ

গুয়াহাটি, ১৫ জানুয়ারি (হি.স.) : কাছাড় জেলায় পৃথক দুই অভিযানে পুলিশ ৩.৬০ কোটি টাকার বেশি মূল্যের মাদক সহ পাঁচজনকে গ্রেফতার করেছে। আজ বুধবার মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা তাঁর এক্স হ্যান্ডলে এ খবর জানিয়ে মাদক-বিরোধী অভিযানে কাছাড় পুলিশের সাফল্যে সাবাশি দিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, একটি অভিযান চালানো হয়েছিল কাছাড় জেলা সদর শিলচর বাইপাসে এবং অপরটি সোনাই থানা এলাকায়। শিলচর বাইপাসে পরিচালিত অভিযানে দুই পাচারকারীর হেফাজত থেকে প্রায় ৬০ লক্ষ টাকার ৮৮ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ। এর সঙ্গে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ড. শৰ্মা জানান, সোনাইয়ে অন্য এক অভিযানে তিনজনকে আটক করে তাদের হেফাজত থেকে তিন কোটি টাকা মূল্যের নয় (৯) হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় ধৃতদের বিরুদ্ধে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫’ (এনডিপিএস)-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

নভেম্বর থেকে প্রতিদিন ৪ কোটি ৮০ লক্ষ সেমিকন্ডাক্টর চিপ রপ্তানি করবে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

নয়াদিল্লি/গুয়াহাটি, ২২ জুন : গত সাত-আট বছর ধরে অসমের অর্থনীতি ধারাবাহিকভাবে ১২-১৩ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, যা জাতীয়…

ByByNews Desk Jun 22, 2026

৪ আগস্ট থেকে গুয়াহাটি-দুবাই ও আবুধাবি সরাসরি বিমান পরিষেবা চালু করবে এয়ার ইন্ডিয়া: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : আগামী ৪ আগস্ট থেকে গুয়াহাটি থেকে দুবাই এবং আবুধাবির উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা চালু…

ByByNews Desk Jun 22, 2026

‘অসমে তৈরি, বিশ্বজুড়ে সমাদৃত’: রাজ্যের পণ্যের বিশ্বব্যাপী সাফল্য তুলে ধরলেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন (আইএএনএস): অসমে উৎপাদিত বিভিন্ন পণ্য এখন বিশ্বের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে ক্রমশ…

ByByNews Desk Jun 22, 2026

আজ থেকে শুরু অম্বুবাচী মেলা, কামাখ্যা মন্দিরে ভিড় জমাবেন ৮ লক্ষেরও বেশি ভক্ত

গুয়াহাটি, ২২ জুন : আজ, সোমবার থেকে শুরু হচ্ছে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top