News Flash

  • Home
  • Uncategorized
  • ছোটোবেলার বন্ধুকে ডেকে পাথর দিয়ে খুন করল এক কিশোর
Image

ছোটোবেলার বন্ধুকে ডেকে পাথর দিয়ে খুন করল এক কিশোর

muder photoনয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : টিভি শো দেখে অনুপ্রাণিত হয়ে নির্মমভাবে বন্ধুকে খুন করল এক কিশোর| প্রায় ২২ বার পাথর দিয়ে আঘাত করে বন্ধুকে খুনের পর একটি খালে তার দেহ ফেলে দেয় বলে অভিযোগ| পরে জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত কিশোর| পুলিশ সূত্রে জানা গিযেছে, দুজনই জয়িতপুরের একটি পাওয়ার প্লান্টের পাশের লেবার কলোনির বাসিন্দা| ছোটোবেলা থেকেই তাদের বন্ধুত্ব| স্কুলে পড়াশোনা ছেড়ে বাবা-মার সঙ্গে কাজে হাত লাগায়| অভিযুক্ত কিশোরের কাছ থেকে জানা যায়, সে তার বন্ধুকে পাওয়ার প্লান্টের কাছের এক জায়গায় পার্টি করার জন্য ডেকে নিয়ে যায়| সেখানে দুজনেই মদ্যপান করে| এরপর অভিযুক্ত কিশোর তার বন্ধুকে বলে, সে কিছু ম্যাজিক দেখাবে তাই তাকে কাপড় দিয়ে মুখ ঢেকে মাটিতে শুয়ে পড়তে হবে| এরপরই বন্ধুকে পাথর দিয়ে সজোরে আঘাত করতে থাকে| ২২ বার আঘাত করা হয়| ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর| বন্ধুর মৃতদেহ যমুনা নদীর তীরে একটি খালে গিয়ে ফেলে দেয় অভিযুক্ত| পরে জুভেনাইল জাস্টিস বোর্ডে গিয়ে আত্মসমর্পণ করে| এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়| পুলিশ গোটা ঘটনার তদন্ত করে হত্যা করার কারণ জানার চেষ্টা চালাচ্ছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top