নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : টিভি শো দেখে অনুপ্রাণিত হয়ে নির্মমভাবে বন্ধুকে খুন করল এক কিশোর| প্রায় ২২ বার পাথর দিয়ে আঘাত করে বন্ধুকে খুনের পর একটি খালে তার দেহ ফেলে দেয় বলে অভিযোগ| পরে জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত কিশোর| পুলিশ সূত্রে জানা গিযেছে, দুজনই জয়িতপুরের একটি পাওয়ার প্লান্টের পাশের লেবার কলোনির বাসিন্দা| ছোটোবেলা থেকেই তাদের বন্ধুত্ব| স্কুলে পড়াশোনা ছেড়ে বাবা-মার সঙ্গে কাজে হাত লাগায়| অভিযুক্ত কিশোরের কাছ থেকে জানা যায়, সে তার বন্ধুকে পাওয়ার প্লান্টের কাছের এক জায়গায় পার্টি করার জন্য ডেকে নিয়ে যায়| সেখানে দুজনেই মদ্যপান করে| এরপর অভিযুক্ত কিশোর তার বন্ধুকে বলে, সে কিছু ম্যাজিক দেখাবে তাই তাকে কাপড় দিয়ে মুখ ঢেকে মাটিতে শুয়ে পড়তে হবে| এরপরই বন্ধুকে পাথর দিয়ে সজোরে আঘাত করতে থাকে| ২২ বার আঘাত করা হয়| ঘটনাস্থলেই মারা যায় ওই কিশোর| বন্ধুর মৃতদেহ যমুনা নদীর তীরে একটি খালে গিয়ে ফেলে দেয় অভিযুক্ত| পরে জুভেনাইল জাস্টিস বোর্ডে গিয়ে আত্মসমর্পণ করে| এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়| পুলিশ গোটা ঘটনার তদন্ত করে হত্যা করার কারণ জানার চেষ্টা চালাচ্ছে|
ছোটোবেলার বন্ধুকে ডেকে পাথর দিয়ে খুন করল এক কিশোর
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















