News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানে জার্মান দূতাবাসে বিস্ফোরণ, তালিবানি হামলায় মৃত ৪
Image

আফগানিস্তানে জার্মান দূতাবাসে বিস্ফোরণ, তালিবানি হামলায় মৃত ৪

bomb-blastকাৱুল, ১১ নভেম্বর (হি.স.): আফগানিস্তানে জার্মান দূতাবাসে বিস্ফোরণে মৃতু্য হল ৪ জনের| আহত হয়েছেন শতাধিক নিরীহ মানুষ| স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফে জার্মান দূতাবাসে বিস্ফোরণ হয়| বিস্ফোরণের দায় স্বীকার করে তালিবান জানিয়েছে, কুন্দুজ শহরে ন্যাটোর এয়ার স্ট্রাইকের প্রতিশোধ নিতেই এই আত্মঘাতী বিস্ফোরণ|
ন্যাটোর মুখপাত্র জানিয়েছেন, জঙ্গিরা বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে জার্মান দূতাবাসের পাঁচিলে আঘাত করে| সঙ্গে চলে এলোপাথাড়ি গুলি| বিস্ফোরণের তীব্রতায় দূতাবাসের আশেপাশে দোকানের কাচের জানলা ভেঙে গিয়েছে| খবর পেয়ে ঘটনাস্থলে এসে জার্মান দূতাবাসের চারিদিক ঘিরে ফেলে জার্মান সেনা ও ন্যাটো বাহিনী| জঙ্গিদের সঙ্গে চলে গুলির লড়াই| পুলিশের তরফে জানানো হয়েছে, বিস্ফোরণে এখনও পর‌্যন্ত ৪ জনের মৃতু্য হয়েছে| আহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ| তড়িঘড়ি তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| আহত ও নিহত আফগান পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জার্মান বিদেশমন্ত্রী ফ্রাঙ্ক ওয়ালটার হেস্টইনমেয়ার|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top