News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত স্বনামধন্য গায়ক ও সুরকার লিওনার্দ কোহেন
Image

প্রয়াত স্বনামধন্য গায়ক ও সুরকার লিওনার্দ কোহেন

leonardcohenওয়েস্টমাউন্ট, ১১ নভেম্বর (হি.স.): প্রয়াত হলেন স্বনামধন্য গায়ক ও সুরকার লিওনার্দ কোহেন| ১০ নভেম্বর, বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি| মৃতু্যকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর| সোনি মিউজিক কানাডা নিজেদের ফেসৱুক পেজে কোহেনের মৃতু্য সংবাদ জানিয়ে লিখেছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি কিংবদন্তি কবি, গীতিকার, শিল্পী নিওনার্দ কোহেন আমাদের ছেড়ে চলে গিয়েছেন| সঙ্গীত জগতের এক অন্যতম প্রতিভাকে আমরা হারিয়েছি|
১৯৩৪ সালের ২১ সেপ্টেম্বর কানাডার ওয়েস্টমাউন্টে জন্মগ্রহণ করেন কোহেন| ১৯৫৬ সালে তাঁর লেখা প্রথম কবিতার বই ‘লেট আস কমপেয়ার মাইথোলজি’ প্রকাশিত হয়| ১৯৫৭ সালে প্রকাশিত হয় দ্বিতীয় বই ‘দ্য স্পাইস বক্স অফ আর্থ’| এরপরই বেশ কয়েকটি বই লেখেন তিনি| আর্থিক দূরাবস্থা কাটাতেই সঙ্গীতের দুনিয়ায় পা রাখেন কোহেন| ১৯৬৭ সালে আমেরিকায় পাা রাখেন তিনি| সেই বছরই মুক্তি পায় তাঁর প্রথম অ্যালবাম ‘সঙ্গম অফ লেনার্ড কোয়েন’| বিপুল জনপ্রিয়তা অর্ঝন করে| এরপর ‘সঙ্গম ফ্রম এ রুম’ এবং ‘সঙ্গম অফ লাভ অ্যান্ড হেট’ নামের আরও দু’টি অ্যালবাম বার করেন কোহেন| সেগুলিও বিপুল জনপ্রিয়তা পায়| কর্মজীবনে বহু পুরস্কার পেয়েছেন তিনি| আজীবন কাজের জন্য ২০১০ সালের ৩১ জানুয়ারি ৫২ তম গ্র‌্যামি পুরস্কারের মঞ্চে তাঁকে সম্মানিত করা হয়| হার্বি হ্যাঙ্ককের ‘রিভার: দ্য জোনি লেটার্স’-এর জন্য ২০০৭ সালেও গ্র‌্যামি জিতেছিলেন তিনি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top