News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বিপাকে সলমন, চিঙ্কারা হরিণ মামলায় নোটিস পাঠানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

ফের বিপাকে সলমন, চিঙ্কারা হরিণ মামলায় নোটিস পাঠানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

supreme-courtনয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): শান্তি আর পাচ্ছেন না সল্লু মিঞা| ফের একবার বিপাকে পড়লেন বলিউড অভিনেতা সলমন খান| শুক্রবার চিঙ্কারা হরিণ হত্যা হামলায় সলমন খানের মুক্তির বিরুদ্ধে রাজস্থান সরকারের আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট| এছাড়া তাঁর বিরুদ্ধে নোটিস পাঠানোর নির্দেশও দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত|
১৮ বছরের পুরনো চিঙ্কারা হরিণ হত্যা মামলায় ২০০৭ সালে সলমনকে দোষী সাব্যস্ত করে এক বছরের এক বছরের জেল ও ৫ বছরের শর্তসাপেক্ষ কারাবাসের নির্দেশ দেওয়া হয়ছিল| এক সপ্তাহ যোধপুরের একটি জেলে থাকার পর জামিন পেয়ে গিয়েছিলেন সলমন| তারপর উপযুক্ত প্রমাণ ও সাক্ষীর অভাবে রাজস্থান হাইকোর্ট সলমনকে এই মামলায় ক্লিনচিট দেয়| অক্টোবরে সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজস্থান সরকার| তাদের দাবি, হরিণ হত্যা মামলায় ঘোষিত শাস্তির পুরোটাই হাজতে কাটাতে হবে সলমনকে| পাশাপাশি সলমনের বিরুদ্ধে সমস্ত তথ্য-প্রমাণ সঠিকভাবে যাচাই করে দেখতে বলে| সেই আবেদনই গ্রহণ করল শীর্ষ আদালত|
১৯৯৮ সালে যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শু্যটিংয়ের সময় গুলি করে মারা হয়েছিল বিরল প্রজাতির দুটি চিঙ্কারা হরিণকে| ২৬ সেপ্টেম্বর ভাওয়াদ এবং ২৮ সেপ্টেম্বর গোদা ফার্মে ঘটনা দুটি ঘটেছিল| সলমন খান সহ আরও সাত জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top