News Flash

  • Home
  • Uncategorized
  • হোয়াইট হাউসে ওবামার সঙ্গে সৌজন্য সাক্ষাত ট্রাম্পের
Image

হোয়াইট হাউসে ওবামার সঙ্গে সৌজন্য সাক্ষাত ট্রাম্পের

obama-trumpওয়াশিংটন, ১১ নভেম্বর (হি.স.) : হোয়াইট হাউসে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সৌজন্য সাক্ষাত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের | বৃহস্পতিবার নিজস্ব জেট এ করে সস্ত্রীক রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে নামেন ট্রাম্প| সেখান থেকে তিনি হোয়াইট হাউসে পৌছেন| এ সময় বিদায়ী ও নতুন প্রেসিডেন্টের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে নানা বিষয়ে ঘণ্টাব্যাপী আলোচনা হয়|
ওবামা জানান, তারা দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নানা বিষয়ে আলোচনা করেছেন| যুক্তরাষ্ট্র এখন যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেগুলোর প্রতি ট্রাম্পের আগ্রহ দেখে তিনি খুশি|
অপরদিকে, ভবিষ্যতে ওবামার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে ট্রাম্প বলেন, আমরা বিভিন্ন পরিস্থিতি ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেছি| ওবামার সঙ্গে এই সাক্ষাতকে নিজের জন্য মহান সম্মান হিসেবে দেখছেন সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প|
উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ নভেম্বর) সাধারণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ট্রাম্প| তবে দেশটির আইন অনুযায়ী ২০১৭ সালের ২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জয়ী হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা করা হবে| তিনি ওই মাসের ২০ তারিখে দেশটির প্রেসিডেন্ট পদের পাশাপাশি সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে হোয়াইট হাউজে প্রবেশ করবেন| সেদিনই বিকেলে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top