ওয়াশিংটন, ১১ নভেম্বর (হি.স.) : হোয়াইট হাউসে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সৌজন্য সাক্ষাত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের | বৃহস্পতিবার নিজস্ব জেট এ করে সস্ত্রীক রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে নামেন ট্রাম্প| সেখান থেকে তিনি হোয়াইট হাউসে পৌছেন| এ সময় বিদায়ী ও নতুন প্রেসিডেন্টের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশে নানা বিষয়ে ঘণ্টাব্যাপী আলোচনা হয়|
ওবামা জানান, তারা দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নানা বিষয়ে আলোচনা করেছেন| যুক্তরাষ্ট্র এখন যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেগুলোর প্রতি ট্রাম্পের আগ্রহ দেখে তিনি খুশি|
অপরদিকে, ভবিষ্যতে ওবামার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে ট্রাম্প বলেন, আমরা বিভিন্ন পরিস্থিতি ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেছি| ওবামার সঙ্গে এই সাক্ষাতকে নিজের জন্য মহান সম্মান হিসেবে দেখছেন সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প|
উল্লেখ্য, গত মঙ্গলবার (৮ নভেম্বর) সাধারণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ট্রাম্প| তবে দেশটির আইন অনুযায়ী ২০১৭ সালের ২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জয়ী হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা করা হবে| তিনি ওই মাসের ২০ তারিখে দেশটির প্রেসিডেন্ট পদের পাশাপাশি সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ হিসেবে হোয়াইট হাউজে প্রবেশ করবেন| সেদিনই বিকেলে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি|
হোয়াইট হাউসে ওবামার সঙ্গে সৌজন্য সাক্ষাত ট্রাম্পের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















