News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে আর্থিক বিনিয়োগের ক্ষেত্র রয়েছে, জাপানে গিয়ে বার্তা মোদীর
Image

ভারতে আর্থিক বিনিয়োগের ক্ষেত্র রয়েছে, জাপানে গিয়ে বার্তা মোদীর

modiটোকিও ও নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): ভারতে শক্তিশালী আর্থিক বিনিয়োগের ক্ষেত্র রয়েছে| জাপান সফরে গিয়ে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এ প্রসঙ্গে জিএসটি সহ অন্য নীতির সংস্কারের কথাও বলেন প্রধানমন্ত্রী| ২০১৪ সালে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী| ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের জন্য, বৃহস্পতিবার জাপান সফরে গিয়েছেন তিনি| জাপান পেঁৗছে প্রধানমন্ত্রীর বার্তা, নতুন বিনিয়োগ নীতি তৈরি করে দেশের বাণিজ্যিক পথকে আরও সহজ করা হবে| মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে ত্বরান্বিত করার লক্ষ্যে আরও নীতিগত পরিবর্তন আনছে সরকার| প্রধানমন্ত্রীর কথায়, ভারতকে কার‌্যত বিশ্বের সবচেয়ে বৃহত্ খোলা অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত করাই মূল লক্ষ্য|
জাপান যাওয়ার আগে অল্প সময়ের জন্য থাইল্যান্ড গিয়েছিলেন প্রধানমন্ত্রী| সেখানে তিনি থাইল্যান্ডের সদ্য প্রয়াত রাজাকে শেষশ্রদ্ধা জানান| এরপর জাপান উড়ে যান মোদী| শনিবার টোকিও থেকে কোবে যাবেন নরেন্দ্র মোদী শিনজো অ্যাবে| দুই দেশেব রাষ্ট্রপ্রধানের মধ্যে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top