টোকিও ও নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): ভারতে শক্তিশালী আর্থিক বিনিয়োগের ক্ষেত্র রয়েছে| জাপান সফরে গিয়ে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এ প্রসঙ্গে জিএসটি সহ অন্য নীতির সংস্কারের কথাও বলেন প্রধানমন্ত্রী| ২০১৪ সালে ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী| ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের জন্য, বৃহস্পতিবার জাপান সফরে গিয়েছেন তিনি| জাপান পেঁৗছে প্রধানমন্ত্রীর বার্তা, নতুন বিনিয়োগ নীতি তৈরি করে দেশের বাণিজ্যিক পথকে আরও সহজ করা হবে| মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে ত্বরান্বিত করার লক্ষ্যে আরও নীতিগত পরিবর্তন আনছে সরকার| প্রধানমন্ত্রীর কথায়, ভারতকে কার্যত বিশ্বের সবচেয়ে বৃহত্ খোলা অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত করাই মূল লক্ষ্য|
জাপান যাওয়ার আগে অল্প সময়ের জন্য থাইল্যান্ড গিয়েছিলেন প্রধানমন্ত্রী| সেখানে তিনি থাইল্যান্ডের সদ্য প্রয়াত রাজাকে শেষশ্রদ্ধা জানান| এরপর জাপান উড়ে যান মোদী| শনিবার টোকিও থেকে কোবে যাবেন নরেন্দ্র মোদী শিনজো অ্যাবে| দুই দেশেব রাষ্ট্রপ্রধানের মধ্যে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে|
ভারতে আর্থিক বিনিয়োগের ক্ষেত্র রয়েছে, জাপানে গিয়ে বার্তা মোদীর
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















