News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনুপ্রবেশের দায়ে গত তিন বছরে ২৮১৫ জন বাংলাদেশী গ্রেফতার, বিধানসভায় তথ্য 
Image

অনুপ্রবেশের দায়ে গত তিন বছরে ২৮১৫ জন বাংলাদেশী গ্রেফতার, বিধানসভায় তথ্য 

আগরতলা, ১৩ জানুয়ারি: অনুপ্রবেশের দায়ে গত তিন বছরে  ২৮১৫ জন বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৭৪৬ জন বাংলাদেশীকে দেশে ফেরৎ পাঠানো হয়েছে। আজ ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় দিনে তিপরা মথা বিধায়ক রঞ্জিত দেবর্বমা, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং সিপিএম বিধায়ক নয়ন সরকারের তারকা চিহ্ন বিহীন প্রশ্নের লিখিত জবাবে এমনটাই তথ্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা।

এদিন স্বরাষ্ট্র মন্ত্রী তথ্য দিয়েছেন, অনুপ্রবেশের দায়ী গত তিন বছরে অর্থাৎ ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ২৮১৫ জন বাংলাদেশীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৭৪৬ জন বাংলাদেশীকে দেশে ফেরৎ পাঠানো হয়েছে।

এদিন তিনি আরও জানিয়েছেন, গ্রেফতারকৃত অবশিষ্ট বাংলাদেশী নাগরিক রয়েছেন মোট ১০৬৯ জন। এর মধ্যে জেল হেফাজতে ৪৭৪ জন, অস্থায়ী ডিটেশান কেন্দ্রে ০৮ জন, আশ্রয় ঘরে ০২ জন এবং আদালত কর্তৃক জামিনে মুক্তি পেয়েছে ৫৮৫ জন। 

Releated Posts

আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে নয়াদিল্লিতে বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট: আগামী এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Aug 6, 2026

এসসি-এসটি সংরক্ষণে ‘ক্রিমি লেয়ার’ চালুর বিরোধিতায় কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানাল অবস্থান

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি)-র সংরক্ষণ ব্যবস্থায় ‘ক্রিমি লেয়ার’ নীতি চালুর দাবির…

ByBySandeep Biswas Aug 6, 2026

জেন জি বিক্ষোভকারীরা ‘দেশবিরোধী’ নয়, তাদের অভিযোগ বাস্তব: মোহন ভাগবত

মুম্বই, ৬ আগস্ট (আইএএনএস) : সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে ছাত্র-যুবাদের আন্দোলনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন…

ByBySandeep Biswas Aug 6, 2026

এডিসিতে নির্বাচিত প্রতিনিধিরাই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, অভিযোগ মানিক সরকারের

আগরতলা, ৬ আগস্ট: এডিসিতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের একাংশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Aug 6, 2026
Scroll to Top