News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চারজন বাংলাদেশী সহ একজন ভারতীয় নাগরিক আটক
Image

চারজন বাংলাদেশী সহ একজন ভারতীয় নাগরিক আটক

আগরতলা, ১১ জানুয়ারি: তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে চারজন বাংলাদেশি সহ একজন ভারতীয়কে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে চারটি মোবাইল এবং বাংলাদেশি ও ভারতীয় টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে তেলিয়ামুড়াস্তিত তৃষাবাড়ি রেল স্টেশনে চারজন বাংলাদেশী মুসলিম যুবক সহ একজন ভারতীয়কে আটক করেছে পুলিশ। ধৃত চার জন বাংলাদেশি হলো –  মঈন উদ্দিন(৩৯), রাহান মিঞা (১৯) ,রিমন আহমেদ (২২), সুমন মিঞা (২২) এবং ত্রিপুরার ধর্মনগরের বাসিন্দা আমির উদ্দিন (৪৮)। তেলিয়ামুড়ার পুলিশ জানায় শুক্রবার রাতে তৃষাবাড়ি রেল স্টেশনে এই পাঁচজনকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আটক করে।

আরওনজানা গেছে, ওই আটককৃত পাঁচ ব্যক্তি ধর্মনগর যাওয়ার উদ্দেশ্যে তৃষাবাড়ি রেল স্টেশনে অবস্থান করছিল। পুলিশ ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং বাংলাদেশি ও ভারতীয় টাকা বাজেয়াপ্ত করে।প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধর্মনগরের বাসিন্দা আমির উদ্দিনের সহায়তায় ওই চার বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করে। পরে পুলিশ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট এক্টে মামলা গ্রহণ করে শনিবার খোয়াই কোর্টে তিন দিনের পুলিশ রিমাইন্ড চেয়ে হাজির করে। তাদেরকে পুলিশ রিমান্ডে আনার জন্য আদালতে আবেদন জানানো হয়। 

Releated Posts

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

জাল সই করে টাকা আত্মসাতের অভিযোগ, ইউকো ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

কৈলাসহর, ২১ সেপ্টেম্বর: ইউকো ব্যাঙ্কের ঋণ প্রক্রিয়াকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম এবং গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে অনুমতি ছাড়াই…

ByByReshmi Debnath Sep 21, 2026

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top