News Flash

  • Home
  • দিনের খবর
  • রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এক বছর, বিপুল ভক্ত সমাগম অযোধ্যায়
Image

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এক বছর, বিপুল ভক্ত সমাগম অযোধ্যায়

অযোধ্যা, ১১ জানুয়ারি (হি.স.): দেখতে দেখতে উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এক বছর হয়ে গেল। এই উপলক্ষ্যে শনিবার সকাল থেকেই বিপুল সংখ্যক ভক্তদের সমাগম হয়েছে অযোধ্যায়। সকাল সকাল অনেক ভক্ত রাম মন্দিরে পূজার্চনা করেছেন। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এক বছর পূর্তিতে পুণ্যার্থীদের “রাম ভজন” করতে শোনা যায়। অপরূপ সৌন্দর্য্যে সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দির। শ্রী রামজন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, প্রথম বর্ষপূর্তি সুন্দরভাবে উদযাপন করা হচ্ছে। মন্দিরের পাশাপাশি অযোধ্যা শহরকেও সাজিয়ে তোলা হয়েছে। বিপুল সংখ্যক পুণ্যার্থী ইতিমধ্যেই এসে পৌঁছেছেন।”

Releated Posts

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে মমতা শিবিরের অধিকার বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘মূল কিন্তু সংখ্যালঘু’ গোষ্ঠী হিসেবে চিহ্নিত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top