News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহাভারত থেকে বিভাজন: উন্মোচন হল তেলেঙ্গানা রাজ্যপাল তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার নতুন বই “মাস্টার অফ টাইম”
Image

মহাভারত থেকে বিভাজন: উন্মোচন হল তেলেঙ্গানা রাজ্যপাল তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার নতুন বই “মাস্টার অফ টাইম”

আগরতলা, ১০ জানুয়ারি : এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলেঙ্গানা রাজ্যপাল তথা প্রাক্তন উপলক্ষ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা উনার নতুন বই “মাস্টার অফ টাইম” উন্মোচন করলেন। এ বইটি ত্রিপুরার ইতিহাস সমৃদ্ধ, বিস্তারিতভাবে ইতিহাসকে বর্ণনা করে।  বইটি মহাভারত থেকে বিভাজনের সময়কাল পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি এটি ত্রিপুরার অতীতের একটি আকর্ষণীয় চিত্র তুলে ধরে। শুধুমাত্র শুষ্ক ঐতিহাসিক তথ্যের মাধ্যমে নয়, বরং একটি গল্পের মাধ্যমে আধুনিক পাঠক, বিশেষ করে যুব সমাজকে আকৃষ্ট করতে এই বইটি কে তৈরি করা হয়েছে। শুক্রবার আগরতলা বইমেলায় এই বইটি উন্মোচন করা হয়েছে। সেখানে বইস্বাক্ষর অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী দেববর্মা বলেন, “মাস্টার অফ টাইম” ঐতিহাসিক সময়রেখার উপর ভিত্তি করে হলেও এটি একটি প্রচলিত ইতিহাসের পাঠ্যপুস্তক নয়। বরং, এটি বর্ণনামূলক আকারে লেখা একটি বই, যা ত্রিপুরার ইতিহাসকে জীবন্ত করে তোলে। এটি জীবন্ত বর্ণনা ও ৩০০ পৃষ্ঠার বেশি ঐতিহাসিক ছবির মাধ্যমে তৈরি। এই বইটি ত্রিপুরার ইতিহাসকে একটি গল্পের মতো উপস্থাপন করতে চায়, যা তরুণ প্রজন্মের কাছে আরও সহজলভ্য এবং আকর্ষণীয়।

তিনি আরও বলেন, বইটি ত্রিপুরার রাজ অন্দর এবং রাজশাসনের অনেক গোপনীয়তার উপর আলোকপাত করেছে, যা ত্রিপুরার ইতিহাসের প্রতি আগ্রহী পাঠকদের জন্য একটি চমকপ্রদ বিষয়।

তিনি তার পূর্ববর্তী প্রকাশনা “ভিউস, রিভিউজ, অ্যান্ড পোয়েমস”-এর কথাও বলেন এদিন। যা বিভিন্ন বিষয়ে কবিতার একটি সংগ্রহ। বই স্বাক্ষর অনুষ্ঠান শেষে, তিনি আশা প্রকাশ করেন যে “মাস্টার অফ টাইম” পাঠকদের মধ্যে ত্রিপুরার ঐতিহ্যের প্রতি গভীর সম্পর্ক স্থাপন করতে উদ্বুদ্ধ করবে।

Releated Posts

সরকারি হাসপাতালগুলিকে কর্পোরেট স্টাইলে গড়ে তোলার পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালকে কর্পোরেট স্টাইলে আধুনিক…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

কলেজটিলা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, রেলপথে বহিরাজ্যে পাচারের সন্দেহ

আগরতলা, ২১ সেপ্টেম্বর: টহলদারির সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top