News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্ষণ সংক্রান্ত ৪২৯টি মামলা এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, বিচারাধীন মোট ৫০২৬৮টি মামলা, বিধানসভায় তথ্য
Image

ধর্ষণ সংক্রান্ত ৪২৯টি মামলা এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, বিচারাধীন মোট ৫০২৬৮টি মামলা, বিধানসভায় তথ্য

আগরতলা, ১০ জানুয়ারি : বর্তমানে ত্রিপুরার বিভিন্ন আদালতে ৫০২৬৮টি মামলা বিচারাধীন রয়েছে। উদ্বেগের বিষয়, ধর্ষণ সংক্রান্ত ৪২৯টি মামলা এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আজ ত্রয়োদশ বিধানসভার শীতকালীন অধিবেশনে সিপিএম বিধায়ক নির্মল বিশ্বাসের তারকা চিহ্নবিহীন প্রশ্নের লিখিত জবাবে এমনটাই তথ্য দিয়েছেন আইনমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। 

আইনমন্ত্রী জানিয়েছেন, গত বছরের ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যের আদালতগুলোতে মোট ৫০২৬৮টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলা ১৩১০৮টি এবং ফৌজদারি মামলা ৩৭১৬০টি রয়েছে। ওই বিচারাধীন মামলাগুলোর মধ্যে উচ্চ আদালতে ৮০৯টি দেওয়ানি এবং ১৩৬টি ফৌজদারী মামলা রয়েছে। তেমনি, নিম্ম আদালতে ১২২৯৯টি দেওয়ানি এবং ৩৭০২৪টি ফৌজদারী মামলা বিচারাধন রয়েছে। 

কিন্তু উদ্বেগের বিষয় হল, গত বছরের ২৫ নভেম্বর পর্যন্ত রাজ্যে মোট ৪২৯টি ধর্ষণ সংক্রান্ত মামলা আদালতে বিচারধীন রয়েছে। এর মধ্যে উচ্চ আদালতে ২৮টি এবং নিম্ম আদালতে ৪০১টি মামলা এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে। ওই তথ্যে আরও প্রকাশ হয়েছে, গত তিন বছরে মাত্র ১৪৯টি ধর্ষণ সংক্রান্ত মামলার রায় ঘোষিত হয়েছে। যার মধ্যে উচ্চ আদালতে ১৪টি এবং নিম্ম আদালতে ১৩৫টি মামলার রায় ঘোষিত হয়েছে। তাছাড়া, ২০২১ সালে উচ্চ আদালতে ১৪ টি এবং নিম্ম আদালতে ৯১টি, মোট ১০৫টি মামলার রায় ঘোষিত হয়েছে। তেমনি, ২০২২ সালে উচ্চ আদালতে ১৪ টি এবং নিম্ম আদালতে ১৭২টি, মোট ১৮৬টি মামলার রায় ঘোষিত হয়েছে। সাথে, ২০২৩ সালে উচ্চ আদালতে ২২টি এবং নিম্ম আদালতে ২০৪টি, মোট ২২৬টি মামলার রায় ঘোষিত হয়েছে।

ওই তথ্যে আরও জানা গিয়েছে, ওই সমস্ত মামলায় ২৫ নভেম্বর পর্যন্ত ২৫ জন আসামীর সাজা হয়েছে। এর মধ্যে উচ্চ আদালতে ৬ জন এবং নিম্ম আদালতে ১৯ জন আসামীর সাজা হয়েছে। তাছাড়া, ২০২১ সালে উচ্চ আদালতে ৭ জন এবং নিম্ম আদালতে ১৩ জন, মোট ২০ জন আসামীর সাজা হয়েছে। তেমনি, ২০২২ সালে উচ্চ আদালতে ৭ জন এবং নিম্ম আদালতে ২০ জন, মোট ২৭ জন আসামীর সাজা হয়েছে। তেমনি, ২০২৩ সালে উচ্চ আদালতে ১৩ জন এবং নিম্ম আদালতে ৪০ জন, মোট ৫৩ জন আসামীর সাজা হয়েছে।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top