News Flash

  • Home
  • দেশ
  • যৌথ তল্লাশিতে মধুবনিতে ‘অস্ত্র কারখানা’র হদিশ, গ্রেফতার ৪
Image

যৌথ তল্লাশিতে মধুবনিতে ‘অস্ত্র কারখানা’র হদিশ, গ্রেফতার ৪

কলকাতা, ১০ জানুয়ারি (হি.স.): বিহার পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স)-এর যৌথ তল্লাশিতে মধুবনিতে এক ‘অস্ত্র কারখানা’র হদিশ মিলল। বিশেষ সূত্রে খবর পেয়ে বিহারের মধুবনির খুটৌনায় একটি দোকানে তল্লাশি চালায় কলকাতা এবং বিহার পুলিশের দল। চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বহু অস্ত্র।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে মধুবনির খুটৌনা বাজারে ‘কিষাণ অটো পার্টস’ নামে একটি দোকানে যৌথ তল্লাশি চালায় বিহার এবং কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। তল্লাশি চালাতে গিয়ে তারা দেখে, গাড়ির যন্ত্রাংশের কারখানার আড়ালে চলছিল ছোট অস্ত্র কারখানা।

এই ঘটনায় তিন জনকে আটক করা হয়। ধৃতেরা হলেন ইশতেয়াক আলম, তাঁর ভাই ইফতেকার আলম এবং তাঁদের সহযোগী রাজকুমার চৌধুরী ওরফে বিরজু।

খুটৌনারই আরও একটি বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। বাড়ির মালিক ২২ বছরের রাজুকুমার শাহ। তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বাড়ি থেকেও বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইফতেকার ওই দোকানের মালিক। বিরজু অস্ত্র তৈরিতে পারদর্শী। তাঁর নির্দেশেই চলত অস্ত্রের কারখানা। বিরজু বিহারের মুঙ্গেরের বাসিন্দা। বাকি দুই ধৃত মধুবনিরই বাসিন্দা।

ওই অস্ত্র কারখানার থেকে বহু অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। তালিকায় রয়েছে, ২৪টি ৭ এমএম পিস্তল, ২৪টি ৭ এমএম পিস্তল ব্যারেল, তিনটি ৭ এমএম পিস্তল স্লাইডার, একটি যন্ত্র, একটি মাইলিং যন্ত্র, দু’টি ড্রিলিং যন্ত্র, একটি পেষাই করার যন্ত্র, একটি ঢালাইয়ের যন্ত্র এবং কাঁচামাল।

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে বিহারে বিপুল অস্ত্র ভাণ্ডারের হদিস পাওয়া গিয়েছিল। কলকাতা ও বিহারের স্পেশ্যাল টাস্ক ফোর্স এবং স্থানীয় পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে বেআইনি অস্ত্র তৈরির কারখানার ঠিকানা পেয়েছিল।

Releated Posts

ব্রিকস বৈঠকের ফাঁকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত-ইরান আলোচনা

নয়াদিল্লি, ২২ জুন : ব্রিকসের ১৬তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বৈঠকের ফাঁকে সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Jun 22, 2026

বেকারত্ব মোকাবিলায় ত্রিমুখী কর্মসংস্থান কৌশলের প্রতিফলন বাজেটে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২২ জুন : ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের বাজেট প্রস্তাবে বেকারত্ব সমস্যার সমাধানে রাজ্য সরকারের ঘোষিত ত্রিমুখী কর্মসংস্থান…

ByByNews Desk Jun 22, 2026

ড্রোন হুমকিতে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বে গোয়েন্দা ব্যবস্থার বড়সড় পুনর্গঠনের পরিকল্পনা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য একীভূত গোয়েন্দা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।…

ByByNews Desk Jun 22, 2026

কম-কার্বন সিমেন্ট উৎপাদনে ব্রিটেনের লেইল্যাকের সঙ্গে হাত মেলাল আদানি গোষ্ঠীর অম্বুজা সিমেন্টস

আমদাবাদ, ২২ জুন (আইএএনএস): কম-কার্বন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যে ব্রিটেনভিত্তিক পরিচ্ছন্ন প্রযুক্তি সংস্থা লেইল্যাক লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top