News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিভিন্ন সমস্যায় জর্জরিত রেলওয়ের হকার কর্মীরা, প্রতিবাদে ডেপুটেশন
Image

বিভিন্ন সমস্যায় জর্জরিত রেলওয়ের হকার কর্মীরা, প্রতিবাদে ডেপুটেশন

আগরতলা, ৯ জানুয়ারি: বিভিন্ন সমস্যায় জর্জরিত রেলওয়ের হকার কর্মীরা। তাই বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে আজ আরপিএফ -এর কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করে মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা রেলওয়ে হকার কর্মী এসোসিয়েশন।

এদিন এক হকার বলেন, রেলওয়ে স্টেশন বা রেলে হকারী করে তাদের দিনযাপন করছেন তাঁরা। তাতে তাদের প্রত্যেকদিন প্রায় ৪০০ টাকা রোজগার হয়। বিনা টিকিটেই তারা প্ল্যাটফর্মে ঢুকে এবং রেলে উঠে হকারী করেন। এর জন্য আগে তাদের বিরুদ্ধে প্রায় ৬ মাস ৭ মাস পর পর একটি কি দুইটি মামলা দায়ের করা হতো। সাধারণ অপরাধের মামলা দেওয়া হতো যা কম জরিমানার মাধ্যমে ছাড় পেয়ে যেত তারা। কিন্তু বর্তমানে প্রায় প্রতিদিনই তাদের বিরুদ্ধে রেলের বিভিন্ন সামগ্রী চুরি সহ একাধিক গুরুতর মামলা দেওয়া হচ্ছে।

এদিন তিনি আরও বলেন, তাই আলোচনার মাধ্যমে যেন সেই সমস্যা সমাধান করা যায় এবং গরিব হকাররা যেন হকারি করে দুটো পয়সা রোজগার করতে পারে সেই ব্যাপারে আজ এই ডেপুটেশন প্রদান করে তারা।

Releated Posts

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top