News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উমরাংসোর অভিশপ্ত কয়লা খাদানস্থলে অসম প্ৰদেশ কংগ্ৰেসের দল, উচ্চস্তরের তদন্ত দাবি
Image

উমরাংসোর অভিশপ্ত কয়লা খাদানস্থলে অসম প্ৰদেশ কংগ্ৰেসের দল, উচ্চস্তরের তদন্ত দাবি

গুয়াহাটি, ৮ জানুয়ারি (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত উমরাংসোর তিনকিলো এলাকার কালাপানিতে অবৈধভাবে কয়লা খনন চালানোর নির্দেশ প্রদানকারী ‘রাজাঘর’ (শাসকদল)-এর বিরুদ্ধে উচ্চস্তরের তদন্ত দাবি করেছে অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটি (এপিসিসি)। রাজাঘরের আশীৰ্বাদ না থাকলে এভাবে অবৈধ কয়লা খনন সম্ভব, সরেজমিনে দুৰ্ঘটনাস্থল পরিদৰ্শনে গিয়ে অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির কাৰ্যনির্বাহী সভাপতি জাকির হুসেইন শিকদার গুরুতর এই অভিযোগ করেছেন।

আজ বুধবার এক বিবৃতিতে প্রদেশ কংগ্ৰেসে নেতা জাকির হুসেইন শিকদার বলেন, সমগ্ৰ ঘটনা এতটাই মৰ্মস্পৰ্শী যে, রেটহোল সদৃশ কয়লা খাদানে আবদ্ধ শ্রমিকদের মধ্যে এখন পর্যন্ত মাত্র একজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে অভিযানকারী সংস্থাগুলি। পেটের তাড়নায় জীবিকার সন্ধানে কয়লা খাদানে কর্মরত ওই সকল শ্ৰমিকদের কোনও সুরক্ষা ব্যবস্থা নেই, অসুরক্ষিত অবস্থায় তাঁদের কাজ করানো হচ্ছিল।

বিবৃতিতে জাকির হুসেইন শিকদার অভিযোগ করেছেন, অবৈধ এই কয়লা খাদানের সঙ্গে বিজেপি নেতা উত্তর কাছাড় স্বশাসিত পার্বত্য পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) দেবোলাল গাৰ্লোসা এবং তাঁর পত্নী কণিকা হোজাইয়ের নাম জড়িত। অতএব, অবৈধ কারবার এবং শ্রমিকদের প্রাণহানীর সঙ্গে যারা জড়িত, সেই সকল দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত কংগ্ৰেস শান্ত হবে না।

কংগ্রেসের প্রতিনিধি দলের নেতা-সদস্যরা ঘটনাস্থলে আজ জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে দেখা করে দ্রত এবং তৎপরতার সঙ্গে উদ্ধার প্ৰক্ৰিয়া করার দাবি করেছেন। পাশাপাশি দুর্ঘটনায় নিহত এবং আহতদের পরিবারবর্গকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছেন। তাঁরা খাদানস্থলে অবস্থানরত রাজ্যের খনি-মন্ত্রী কৌশিক রাইয়ের সঙ্গেও এ ব্যাপারে কথা বলেছেন।

কংগ্ৰেসের প্ৰতিনিধি দলে ছিলেন উপ-সভাপতি নৃপেন তালুকদার, সেবাদলের অধ্যক্ষ দীপ বায়ন, বিধায়ক রশিদ মণ্ডল, সম্পাদক শান্তনু শৰ্মা এবং ডিমা হাসাও জেলা কংগ্ৰেসের সভাপতি।

Releated Posts

‘অসম ভারতের ব্যাটারি হয়ে উঠতে পারে’, রাজ্যে ৪০ হাজার কর্মসংস্থানের ঘোষণা জিত আদানির

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসম আগামী দিনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি কেন্দ্র হিসেবে উঠে আসতে পারে এবং ‘ভারতের…

ByByNews Desk Sep 20, 2026

ধুবরিতে আদানি পাওয়ারের ৪৮ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের ধুবরি জেলার চাপারে আদানি পাওয়ার লিমিটেডের ৩,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আল্ট্রা-সুপারক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর…

ByByNews Desk Sep 20, 2026

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top