News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বামেদের পদযাত্রায় অংশগ্রহণ করায় দুষ্কৃতী দ্বারা আক্রমণের শিকার সমর্থকরা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Image

বামেদের পদযাত্রায় অংশগ্রহণ করায় দুষ্কৃতী দ্বারা আক্রমণের শিকার সমর্থকরা, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

আগরতলা, ৮ জানুয়ারি : গত ৬ জানুয়ারি মোহনপুরের বামুটিয়া কালিবাজার এলাকায় নেশার বিরুদ্ধে ডিওয়াইএফআইয়ের উদ্যোগে এক যুব পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই পদযাত্রায় নেশা বিরোধী অভিযানে যারা শামিল ছিলেন তাদেরকে চিহ্নিত করে ৭ জানুয়ারি বাড়িতে গিয়ে আক্রমণ করা হয়েছে। বামফ্রন্টের যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য ৯টি বাড়িতে ৭ জানুয়ারি হামলা চালিয়েছে বিজেপির দুষ্কৃতিকারীরা। বুধবার সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। এই হামলার পেছনে স্থানীয় মন্ত্রীকেও দায়ী করেছেন তিনি।

সাংবাদিক সম্মেলনে রতন দাস বলেন, সিপিআইএম যুব সংগঠনের উদ্যোগে মোহনপুরের বামুটিয়া কালীবাজার এলাকায় নেশা বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছিল। এই পথযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে চিহ্নিত করে বাড়িতে গিয়ে আক্রমণ করা হয়েছে। তাদের মধ্যে এক মহিলাকেও বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনায় যারা নেতৃত্ব দিয়েছেন তারা যথাক্রমে মোহনপুর পুরসভার ভাইস চেয়ারম্যান শংকর দেব, মন্ডল নেতা বিকাশ দাস, নির্মল দেব, দিলীপ দাস, পুর কর্মচারী রঞ্জন দেবনাথ, ধীমান দাস উপস্থিত ছিলেন বলে অভিযোগ বামেদের।

এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বামেরা। অবিলম্বে কঠোর শাস্তি প্রদানের দাবি তুলেছেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top